Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথশ্রী প্রকল্পে কাটমানির অভিযোগ, গোয়ালতোড়ে প্রকাশ্যেই বচসা তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এখনও এক মাসও হয়নি। উত্তরবঙ্গ সফরে গিয়ে পয়লা অক্টোবর ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে পথশ্রী প্রকল্পের কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

পথশ্রী প্রকল্পে কাটমানির অভিযোগ, গোয়ালতোড়ে প্রকাশ্যেই বচসা তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের

শেষ আপডেট: 12 October 2020 11:39

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এখনও এক মাসও হয়নি। উত্তরবঙ্গ সফরে গিয়ে পয়লা অক্টোবর ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে পথশ্রী প্রকল্পের কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর এই কাটমানি খাওয়া নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের মধ্যে তুমুল গোলমাল বাঁধল পঞ্চায়েত অফিসের মধ্যেই। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল গোয়ালতোড়ে। গোয়ালতোড়ের বুলানপুরে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের মধ্যে গন্ডগোল বাধে সোমবার। পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত মাহাতোর বক্তব্য, পঞ্চায়েত প্রধান বিজেপির সঙ্গে যোগসাজশ করে কাটমানি খেয়ে খারাপ রাস্তা করেছে। প্রধান রুমা মান্না এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা অভিযোগ, তিনি মহিলা বলেই তাঁকে হেনস্থা করেছেন ওই পঞ্চায়েত সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পাথরপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে তুমুল গন্ডগোল বাধে। স্থানীয় বাসিন্দারাও পঞ্চায়েত সদস্যের সঙ্গে গলা মিলিয়ে রাস্তার কাজ ভাল হয়নি বলে দাবি করতে থাকেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই সম্পর্কে বিজেপির জেলার সহ-সভাপতি রাজীব কুন্ডু বলেন, ‘‘বিজেপির সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। এটা  কাটমানি খাওয়া নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।’’ এ মাসের গোড়ায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তা সারাই করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার পূর্ব ধনতলায় রাজ্যব্যাপী এই প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী নিজের হাতে বিটুমিন ঢালাইও করেন। মাস ঘুরতে না ঘুরতে সেই প্রকল্পেই দুর্নীতির অভিযোগ উঠল শাসকদলের নেতাদের বিরুদ্ধে। জঙ্গলমহলে লোকসভা ভোটে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। শাসকদল সূত্রেই জানা গিয়েছিল, সেই হারের ময়নাতদন্তে মুখ্য যে বিষয়টি উঠে এসেছিল তা হল, নিচুতলার নেতাদের বল্গাহীন দুর্নীতি। তৃণমূলের অনেক নেতা বলেন, জঙ্গলমহলে দিদি হাত উপুড় করে প্রকল্প দিয়েছিলেন। কিন্তু সেই প্রকল্প মানুষের কাছ পর্যন্ত পৌঁছয়নি। ফলে ক্ষুব্ধ মানুষ ভোট দিয়েছিলেন উল্টোদিকে। একুশের ভোট যখন দোরগোড়ায় তখন ফের রাস্তা সারানোর প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগে উত্তাল হল গোয়ালতোড়।

```