Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৃহবন্দি জীবনে ব্যাডমিন্টন খেলার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু স্কুলশিক্ষকের

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: লকডাউনের জেরে গৃহবন্দি। বিকেলবেলা স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির ছাদে উঠে ব্যাডমিন্টন খেলছিলেন স্কুলের ক্রীড়াশিক্ষক । অসাবধানে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ওই শিক্ষকের। মৃতের নাম দুলালচন্দ্র দে (৬১)। এই ঘটনায় শোকের ছায়া নেম

গৃহবন্দি জীবনে ব্যাডমিন্টন খেলার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু স্কুলশিক্ষকের

শেষ আপডেট: 10 April 2020 12:33

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: লকডাউনের জেরে গৃহবন্দি। বিকেলবেলা স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির ছাদে উঠে ব্যাডমিন্টন খেলছিলেন স্কুলের ক্রীড়াশিক্ষক । অসাবধানে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ওই শিক্ষকের। মৃতের নাম দুলালচন্দ্র দে (৬১)। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে বিষ্ণুপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায়। জানা গেছে, অবসর নেওযার পর কুশদ্বীপ মাখনলাল বিদ্যামন্দিরে পাঁচ বছরের জন্য ক্রীড়াবিভাগের অতিথি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি। ওই শিক্ষকের প্রতিবেশী উজ্জ্বল শীট ও মানবেন্দ্র নায়ক বলেন, ‘‘লকডাউনে সবাই গৃহবন্দি। তাই সময় কাটাতে ঐ শিক্ষক বাড়ির ছাদে ব্যডমিন্টন খেলছিলেন। তখনই অসাবধানতাবশতঃ এই দুর্ঘটনা ঘটে।’’ বৃহস্পতিবার বিকেলে স্ত্রী ও ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় আচমকা ওই শিক্ষক বাড়ির একতলার ছাদ থেকে পড়ে যান। তাঁর স্ত্রী ও ছেলের চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে আসেন। তাঁরাই গুরুতর জখম দুলালবাবুকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দেন। পথেই মৃত্যু হয় হয় ওই শিক্ষকের। শুক্রবার তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

```