Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ধর্মঘট, সকাল থেকেই শুরু যাত্রীদের ভোগান্তি

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: একাধিক দাবিতে বাগডোগরা বিমানবন্দরে শুরু হল অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘট। চরমে উঠল পর্যটকদের ভোগান্তি। মঙ্গলবার সকাল থেকে ফাঁকা বিমানবন্দরের ট্যাক্সি স্ট্যান্ড। প্রিপেইড ট্যাক্সি ভাড়া বাড়ানো, ট্যাক্স মুকুব করার

বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ধর্মঘট, সকাল থেকেই শুরু যাত্রীদের ভোগান্তি

শেষ আপডেট: 2 February 2021 10:32

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: একাধিক দাবিতে বাগডোগরা বিমানবন্দরে শুরু হল অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘট। চরমে উঠল পর্যটকদের ভোগান্তি। মঙ্গলবার সকাল থেকে ফাঁকা বিমানবন্দরের ট্যাক্সি স্ট্যান্ড। প্রিপেইড ট্যাক্সি ভাড়া বাড়ানো, ট্যাক্স মুকুব করার দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে বাগডোগরা অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ লকডাউনে শিকেয় উঠেছিল পাহাড়ের পর্যটন। আনলক পর্ব শুরু হতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়। বাড়ছে পর্যটকদের সংখ্যা। এই সময় টানা ট্যাক্সি ধর্মঘট হলে পর্যটনের উপর তার বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে পর্যটন সংস্থাগুলো। তাদের তরফে দ্রুত অচলাবস্থা কাটাতে সরকারি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে  সরকারের পক্ষ থেকে এনবিএসটিসির দু’টি বাস চালানো হচ্ছে। ওই দু’টি বাস বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা দিচ্ছে বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠক করে অল ট্যাক্সি ড্রাইভারস ওনার্স অ্যাসোসিয়েনের তরফে সুনীল গুরুং জানিয়েছেন লকডাউনে ৬ মাস তাঁরা ট্যাক্সি চালাতে পারেননি। তাই ট্যাক্স মুকুব করার দাবি জানানো হয় সংগঠনের তরফে। ২০০৮ সাল থেকে একবারও ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন চালকরা। তাই ভাড়া বাড়ানোর দাবিও তোলা হয়েছে। তিনি বলেন, ‘‘এ নিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবকে একাধিকবার জানানো হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতিতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়েই ট্যাক্সি ধর্মঘট ডাকতে হয়েছে তাঁদের।’’ এদিন ট্যাক্সি ধর্মঘট শুরু হওয়ায় নাকাল হতে হয় যাত্রীদের। বহু পর্যটক বাগডোগরায় নেমে আতান্তরে পড়ে যান। এনবিএসটিসির দু’টি বাস বাগডোগরা থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করেছে। শিলিগুড়ি যাঁদের গন্তব্য নয়, তাঁরা সবথেকে বেশি মুশকিলে পড়ে যান। অনেককেই শিলিগুড়ি পর্যন্ত এসে সেখান থেকে গাড়ি নিয়ে গন্তব্যের দিকে রওনা হতে হয়।

```