Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিস্টেম বিকল হয়ে কিছুক্ষণ থমকে পালশিট টোলপ্লাজা, ক্ষতি চার লক্ষ টাকা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: টোল আদায়ের সিস্টেম বিকল হওয়া আর নাকা চেকিং এর জেরে বিরাট যানজট জাতীয় সড়কে। টোল না নিয়ে গাড়ি ছাড়তে গিয়ে প্রায় চার লক্ষ টাকার উপর লোকসান হল টোল প্লাজার। মঙ্গলবার রাত থেকে হাওড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধর

সিস্টেম বিকল হয়ে কিছুক্ষণ থমকে পালশিট টোলপ্লাজা, ক্ষতি চার লক্ষ টাকা

শেষ আপডেট: 30 December 2020 12:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: টোল আদায়ের সিস্টেম বিকল হওয়া আর নাকা চেকিং এর জেরে বিরাট যানজট জাতীয় সড়কে। টোল না নিয়ে গাড়ি ছাড়তে গিয়ে প্রায় চার লক্ষ টাকার উপর লোকসান হল টোল প্লাজার। মঙ্গলবার রাত থেকে হাওড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধরতে জাতীয় সড়কের নানা পয়েন্টে নাকা চেকিং চলছিল। তখন থেকেই যানবাহনের গতি ছিল মন্থর। এর উপর বুধবার দুপুরের দিকে হঠাৎই টোল আদায়ের সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। কর্মীরা অনেক চেষ্টা করেও এই তা ঠিক করতে পারেননি। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হতে থাকে। এর ফলে পালসিট থেকে কলকাতার দিকে প্রায় পাঁচ কিলোমিটার আর বর্ধমানের দিকে এক কিলোমিটার সব যানবাহন আটকে পড়ে। যানজট মশাগ্রাম এলাকায় গিয়ে ঠেকে। এই অবস্থা বেশ কিছুক্ষণ চলায় অচলাবস্থা দেখা যায়। মেমারি থানার পুলিশ এসে যান নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাধ্য হয়ে টোল ছাড়াই প্রায় আধঘণ্টা সব যানবাহন ছেড়ে দেওয়া হয়। টোলের আধিকারিক তমালচন্দ্র চৌধুরী জানান, প্রতিদিন প্রায় ২০ হাজার গাড়ি যায় এই প্লাজা দিয়ে। চারশোর মতো কর্মী রয়েছেন। কিছুক্ষণ টোল আদায় না করতে পারায় ৪ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। ধীরে ধীরে সিস্টেম আবার চালু হয়। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। আর কয়েকদিনের মধ্যে ফাস্ট ট্যাগ পদ্ধতি পুরোপুরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে আজ সিস্টেম বিভ্রাটের ফলে থমকে রইল টোলপ্লাজা। যানজট তৈরি হল জাতীয় সড়কে।

```