Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অবশেষে সামাজিক দূরত্ব রাখতে পুলিশ মোতায়েন, বিধি মেনে নমুনা সংগ্রহ ভাতারে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুলিশ মোতায়েন করে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভাতারে লালারস পরীক্ষার কাজ শুরু হল সোমবার থেকে। দু’দিন আগে করোনা পরীক্ষার লালারস সংগ্রহের সময় ব্যাপক ভিড় হয়। প্রচুর মানুষ দূরত্ব না মেনে সোয়াব টেস

অবশেষে সামাজিক দূরত্ব রাখতে পুলিশ মোতায়েন, বিধি মেনে নমুনা সংগ্রহ ভাতারে

শেষ আপডেট: 31 August 2020 12:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুলিশ মোতায়েন করে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভাতারে লালারস পরীক্ষার কাজ শুরু হল সোমবার থেকে। দু’দিন আগে করোনা পরীক্ষার লালারস সংগ্রহের সময় ব্যাপক ভিড় হয়। প্রচুর মানুষ দূরত্ব না মেনে সোয়াব টেস্টের জন্য নমুনা জমা দেন। অভিযোগ ওঠে এরফলে সুস্থ ব্যক্তিদেরও কোভিড সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচার হয়। এতে নড়েচড়ে বসেন ভাতার স্টেট জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। সোমবার কিন্তু নিয়ম মেনেই দূরত্ব বজায় রাখা হয়। প্রত্যেকের মুখে মাস্ক। পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা লাইন নিয়ন্ত্রণ করেন। গত কয়েকদিন ধরেই ভাতারে সোয়াব টেস্টের জন্য লম্বা লাইন পড়তে থাকে। শিকেয় ওঠে স্বাস্থ্যবিধি আর দূরত্ব রক্ষার নিয়ম। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার সব স্বাস্থ্যকেন্দ্রেই লালারস সংগ্রহ চলছে। তবে ভাতারে  নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নমুনা দিতে আসেন। গড়ে প্রতিদিন ১০০ জনের টেস্ট হচ্ছে এখানে। রীতিমতো গায়ে গায়ে দাঁড়িয়ে তারা নমুনা জমা দেন। ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড়াতে হয় অনেককেই। লাইনে পুরুষ মহিলাদের সঙ্গে সামিল হয় শিশুরাও। আশঙ্কা ছড়িয়ে পড়ে এতে আরও বেশি মানুষ সংক্রমিত হতে পারেন। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি। অবশেষে সজাগ হল প্রশাসন। সোমবার থেকে সামাজিক দূরত্ব মেনেই লালারস সংগ্রহের কাজ শুরু হয়। সকাল থেকেই পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা লাইন নিয়ন্ত্রণ করেন। এতে আশ্বস্ত হন পরীক্ষার জন্য লালারসের নমুনা দিতে আসা সকলেই।

```