Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে পাঠানো যায়নি আখ-গুড় কিছুই, সংসার চলছে না পুরুলিয়ার সিরকাবাধের আখ চাষিদের

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: সেচের জলের অভাব রয়েছে। বিকল্প কোনও চাষের উপায় নেই। তাই কয়েক পুরুষ ধরে আখ চাষ করেই সংসার প্রতিপালন করেন আরশা ব্লকের সিরকাবাদের দশ-বারোটি গ্রামের মানুষ। এবার করোনা পরিস্থিতি আর লকডাউন অনিশ্চয়তার সামনে ঠেলে দিয়ে

লকডাউনে পাঠানো যায়নি আখ-গুড় কিছুই, সংসার চলছে না পুরুলিয়ার সিরকাবাধের আখ চাষিদের

শেষ আপডেট: 31 July 2020 05:35

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: সেচের জলের অভাব রয়েছে। বিকল্প কোনও চাষের উপায় নেই। তাই কয়েক পুরুষ ধরে আখ চাষ করেই সংসার প্রতিপালন করেন আরশা ব্লকের সিরকাবাদের দশ-বারোটি গ্রামের মানুষ। এবার করোনা পরিস্থিতি আর লকডাউন অনিশ্চয়তার সামনে ঠেলে দিয়েছে পুরুলিয়ার আখ চাষিদের। আখের ক্রেতা নেই, নেই আখের গুড়ের ক্রেতাও। পড়ে থেকে নষ্ট হচ্ছে সব। কীভাবে চলবে পেট, ভাবতে পারছেন না সিরকাবাদের চাষিরা। আরশা ব্লকের সিরকাবাদ মানেই আখ চাষ। বিঘের পর বিঘে জুড়ে শুধুই আখের খেত। চাষের জন্য কোনও রাসায়নিক সার ব্যবহার না হওয়ায় এখানকার আখ থেকে যে গুড় তৈরি হয় তা স্বাদে অত্যন্ত উৎকৃষ্ট মানের। সিরকাবাদে দুই থেকে আড়াই একর জমিতে আখ চাষ হয়। দশ বারোটা গ্ৰামের মানুষ এই আখ চাষের উপর নির্ভরশীল। সিরকাবাদের বাসিন্দা আখ চাষি বিপদতারণ কুইরী বলেন, ‘‘এলাকায় সেচের জলের খুবই অভাব। তাই আখ চাষের জন্য জমি তৈরি করতে এক বছর সময় লেগে যায়। প্রত্যেক জমিতে দু'বছর অন্তর একবার করে ফলন হয়।’’ এলাকার অন্য চাষিরা বলেন, ‘‘বান্দু নদীকে ঘিরে আখ চাষের জমিগুলো রয়েছে। সরকার যদি একটু সেচের ব্যবস্থা করে দিতেন তাহলে আরও ভালভাবে আখ চাষ করা যেত।’’ প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরনো বীজ থেকে আখ চাষ হয় সিরকাবাদে। শুধুমাত্র পুরুলিয়া নয়, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, আসানসোল, রাঁচি, ধানবাদে যায় এখানকার আখ এবং গুড়। কিন্তু এবার সব মাঠে মারা গেছে। লকডাউনের জন্য এবছর মারাত্মক ক্ষতিগ্রস্ত সিরকাবাদে আখ চাষিরা। অনেকের মাঠের ফসল মাঠেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ বাইরে পাঠানোর কোনও উপায় ছিল না। এখানকার আখ চাষি বিভূতিভূষণ সেন বলেন, ‘‘ফসল তুলে কী করব? কোথায় পাঠাব? তাই মাঠের ফসল মাঠে রেখেই খরচ আর পরিশ্রম বাঁচিয়ে দিয়েছেন অনেকেই।’’ কেউ কেউ যাঁরা সাহস করে মাঠের ফসল ঘরে এনে গুড় তৈরি করেছিলেন, সে গুড়ও ঘরে পড়ে থেকেই নষ্ট হয়েছে। তাই অভাব আর অনিশ্চয়তা ঘিরে ধরেছে এখানকার চাষিদের। তাঁদের অভিযোগ প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয়নি। তাই যত দিন যাচ্ছে প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে সিরকাবাদের আখ  চাষিদের। যদিও আরশা ব্লকের বিডিও অমিতকুমার গায়েন বর্তমান পরিস্থিতিতে আখ চাষিদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, সিরকাবাদের আখ চাষিদের একটা সমস্যা হচ্ছে। একটা রোগ পোকার আক্রমণ হচ্ছে বলে অনেক চাষি জানিয়েছেন। বিষয়টা কৃষি দফতরকে জানানো হয়েছে। তিনি বলে‌ন, ‘‘সবথেকে বড় সমস্যা হচ্ছে লকডাউনের জন্য। কারণ এখানে উৎপাদিত ফসলের সিংহভাগই বাইরে চলে যায়। আখ এবং গুড়ের বাজার রয়েছে বাইরের জেলা এমনকী বাইরের রাজ্যেও। মাল না পাঠাতে পারায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। আমরা চেষ্টা করছি এই হারানো বাজার কত তাড়াতাড়ি আবার ফিরিয়ে দেওয়া যায়। কৃষি দফতরকেও বিষয়টা জানানো হয়েছে। সমস্যা মিটে যাবে বলেই আমার আশা।’’ এলাকার প্রায় দেড় হাজার আখ চাষি চাইছেন প্রশাসন ওঁদের পাশে দাঁড়াক এবং অবশ্যই সেচের জলের স্থায়ী ব্যবস্থা করে দিক। না হলে ধীরে ধীরে হয়তো সিরকাবাদের আখ চাষ বন্ধ হয়ে যাবে।

```