Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ছবির উপরে জামালপুরে শুভেন্দুর ফ্লেক্স লাগালেন ‘দাদার’ অনুগামীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল কংগ্রেস নেত্রীর ছবির উপরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স পড়ল বর্ধমানে। সৌজন্যে দাদার অনুগামীরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় জামালপুরে। ‘‘লড়াইয়ের মাঠে দেখা হবে, আমরা দাদার অনুগামী।’’এমন উদ্ধ

মুখ্যমন্ত্রীর ছবির উপরে জামালপুরে শুভেন্দুর ফ্লেক্স লাগালেন ‘দাদার’ অনুগামীরা

শেষ আপডেট: 23 November 2020 11:10

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল কংগ্রেস নেত্রীর ছবির উপরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স পড়ল বর্ধমানে। সৌজন্যে দাদার অনুগামীরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় জামালপুরে। ‘‘লড়াইয়ের মাঠে দেখা হবে, আমরা দাদার অনুগামী।’’এমন উদ্ধৃতি লেখা শুভেন্দু অধিকারীর ছবি সহ ফ্লেক্সে ছয়লাপ হল জামালপুর। জামালপুর ব্লক তৃণমূল অফিস লাগোয়া বাসস্ট্যান্ড, বাজার ও হরেকৃষ্ণ কোঙার সেতুর আশেপাশে শুভেন্দু আধিকারীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স লাগানো হয়েছে। হরেকৃষ্ণ কোঙার সেতুতে ওঠার মুখে খোদ তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্সের উপরে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি । সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই তোলপাড় পড়ে গিয়েছে জামালপুরের তৃণমূল শিবিরে। রবিবার রাতের অন্ধকারে কারা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স লাগাল সেই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছেন শাসকদলের নেতৃত্ব। রাজ্য রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারী সবথেকে চর্চিত নাম। তিনি তৃণমূলে থাকবেন নাকি তৃণমূল ছাড়বেন তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। তৃণমূলের অন্দরেও জল্পনার কেন্দ্রে এই বিষয়টাই। তৃণমূলের মন্ত্রী ও সাংসদদের অনেকেই শুভেন্দু অধিকারীকে বাক্যবাণে বিদ্ধ করছেন। আবার কেউ কেউ শুভেন্দু অধিকারীর প্রশংসাও করছেন। এতকিছুর মাঝেই ফ্লেক্স লাগিয়ে জেলা তৃণমূল নেতৃত্বকে বেজায় দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা । রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকেও এখন শুভেন্দু অধিকারীর ছবি সহ ফ্লেক্সের ঘনঘটা বাড়ছে। রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের খাসতালুক পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকাতেও জানান দিয়েছে দাদার অনুগামীরা। এছাড়াও জেলার মেমারি, মন্তেশ্বর,ধাত্রীগ্রাম,কালনা,কাটোয়াতেও ছয়লাপ হচ্ছে নানা উদ্ধৃতি লেখা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্সে। এবার শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্সে ছয়লাপ হল তৃণমূলের এসসিএসটি, ওবিসি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিকের রাজনৈতিক ক্ষেত্র জামালপুর বিধানসভা এলাকা। এই ব্লকের তৃণমূল সভাপতি শ্রীমন্ত রায় আবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। জামালপুরের সবথেকে জনবহুল এলাকায় তৃণমূল নেত্রীর ছবির উপরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়েছে দেখে বেজায় চটে গিয়েছেন শ্রীমন্তবাবু। শ্রীমন্ত রায় এদিন বলেন, “কারা এই ফ্লেক্স লাগিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের চিহ্নিত করা হবে। যারা এই ফ্লেক্স লাগিয়েছে তারা আদতে দাদার অনুগামী নাকি বিজেপির দালাল, সেই বিষয়টিও দলীয় ভাবে খতিয়ে দেখে উচ্চ নেতৃত্বকে জানানো হবে। পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুর সাফ জবাব, “সিপিএম ও বিজেপির দালালরা অস্থিরতা তৈরি করতে রাতের অন্ধকারে দাদার অনুগামী দাবি করে ফ্লেক্স লাগাচ্ছে।’’ জামালপুর বিধানসভার বিজেপি কনভেনর জীতেন ডকাল বলেন, “শুভেন্দু অধিকারী নিজে বলছেন মুখমন্ত্রী ওনাকে তাড়িয়ে দেননি, উনিও মুখ্যমন্ত্রীকে ছেড়ে যাননি। তার মানে শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলেরই নেতা ও মন্ত্রী। সেই মন্ত্রীর অনুগামীরা মুখ্যমন্ত্রীর ছবির উপরে তাঁদের দাদার ফ্লেক্স লাগাচ্ছে। সবটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অথচ তৃণমূলের নেতারা বিজেপির দিকে আঙুল তুলছে। এটাই সব থেকে লজ্জাকর বিষয়।’’

```