Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাড়িতে রয়ে গেছে মোবাইল ফোন, নিট পরীক্ষার আগে নিখোঁজ কোন্নগরের পরীক্ষার্থী

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পরীক্ষার্থী। কোন্নগরের বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভীক মণ্ডল ডাক্তারি পড়ার জন্য এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (নিট) বসার প্রস্তুতি নিয়েছিল। জা

বাড়িতে রয়ে গেছে মোবাইল ফোন, নিট পরীক্ষার আগে নিখোঁজ কোন্নগরের পরীক্ষার্থী

শেষ আপডেট: 10 September 2020 10:07

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পরীক্ষার্থী। কোন্নগরের বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভীক মণ্ডল ডাক্তারি পড়ার জন্য এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (নিট) বসার প্রস্তুতি নিয়েছিল। জানা গেছে, মঙ্গলবার সন্ধেবেলা পাড়ার একটি সাইবার কাফে থেকে অ্যাডমিট কার্ড আনতে বেরিয়েছিল সে। মাকে বলে গিয়েছিল ১৫ মিনিটের মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু রাত ম’টা বেজে গেলেও অভীক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা-মা। শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া। বেশি রাতে কোন্নগরের গঙ্গার ঘাট থেকে তার সাইকেল উদ্ধার হয়। অভীকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশের কর্মী। বেশি রাত পর্যন্ত খোঁজখবর করেও অভীকের সন্ধান না মেলায় উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন সুভাষবাবু। ১৩ তারিখ রবিবার কলকাতার মিন্টো পার্কে নিট পরীক্ষা দিতে যাওয়ার কথা অভীকের। হঠাৎ কী কারণে ছেলে নিখোঁজ হয়ে গেল বুঝে উঠতে পারছেন না অভীকের মা ঝর্ণা মণ্ডল। দুশ্চিন্তা গ্রাস করেছে গোটা পরিবারকে। বারবার কান্নায় ভেঙে পড়ছেন ঝর্ণাদেবী। তিনি বলেন, ‘‘খুব ভাল প্রস্তুতি নিয়েছিল। বারেবারেই বলছিল চান্স পেয়ে যাবে। সেই ছেলে পরীক্ষাটাই দিতে পারবে কি না জানি না।’’ তিনি জানান, অ্যাডমিট কার্ড আনার জন্য বাইরে বের হতে চাইলে তিনিও যেতে চেয়েছিলেন। কিন্তু পনেরো মিনিটের মধ্যে ফিরে আসছে জানিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে অভীক তার মোবাইল ফোনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ  দু’টি অ্যাপই ডিলিট করে দিয়ে মোবাইল ফোনটি বাড়িতে রেখে যায়। পরীক্ষার চাপেই এই মেধাবী ছাত্র ঘর ছেড়েছে কি না, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাড়াপড়শিরা জানান, ছাত্র হিসেবে বরাবরই খুব মেধাবী অভীক। কখনও কোনও উল্টোপাল্টা কাজ করতে দেখেনি কেউ। জীবনের এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার আগে তার উধাও হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন গোটা এলাকার মানুষ।

```