Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

রেল বিশেষ রাত্রিকালীন ভাতা তুলে নেওয়ায় হাওড়ায় বিক্ষোভ স্টেশন মাস্টারদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  সম্প্রতি রেলে রাত্রিকালীন বিশেষ ভাতা তুলে নিয়েছে রেল। এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্টেশনমাস্টাররা। বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ হয়। কর্মসূচিতে সামিল হন হাওড়া মণ্ড

রেল বিশেষ রাত্রিকালীন ভাতা তুলে নেওয়ায় হাওড়ায় বিক্ষোভ স্টেশন মাস্টারদের

শেষ আপডেট: 21 January 2021 13:05

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  সম্প্রতি রেলে রাত্রিকালীন বিশেষ ভাতা তুলে নিয়েছে রেল। এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্টেশনমাস্টাররা। বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ হয়। কর্মসূচিতে সামিল হন হাওড়া মণ্ডলের বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টাররা। হাওড়া স্টেশন ছাড়াও এদিন সকাল থেকে রেলের দফতরগুলির সামনে জমায়েত হন স্টেশন মাস্টারেরা। হাতে সংগঠনের প্ল্যাকার্ড। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি তোলেন তাঁরা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের জোনাল কমিটির সম্পাদক শমীক চট্টোপাধ্যায় জানান, মাস চারেক আগে রেল মন্ত্রক থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যাঁদের বেতনের বেসিক তেতাল্লিশ হাজার টাকার বেশি, তাঁদের রাত্রিকালীন ভাতা বন্ধ করে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন সপ্তম কমিশনের সুপারিশ অনুযায়ী এই ভাতা তাঁদের পাওয়ার কথা। তিনি বলেন, ‘‘কেউ রাত জেগে কাজ করলে তাঁর শরীরে অনেক সমস্যা আসে। বিশেষত ব্লাডসুগার, ব্লাডপ্রেসার জনিত রোগে ভোগেন তাঁরা। তাই অবিলম্বে এই ভাতা চালু করার দাবি জানাচ্ছি আমরা।’’ পাশাপাশি তিনি দাবি করেন, যাঁরা যাত্রীদের সঙ্গে সরাসরি সংযোগ রেখে কাজ করেন তাঁদের অবিলম্বে কেন্দ্রীয় সরকারের বিমার এর আওতায় নিয়ে আসতে হবে। এই দাবিতে সহমত তাঁদের সংগঠনের সমস্ত সদস্য। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেও দাস জানান, দাবি দাওয়া নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। তবে যেহেতু এটা কেন্দ্রীয় রেল দফতরের সিদ্ধান্ত তাই সেটাই বলবৎ করা হয়েছে।

```