Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দ্বিতীয়বার ময়নাতদন্তের আদেশ প্রত্যাহারের আর্জি নিয়ে জলপাইগুড়ি আদালতে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উলেন রায়ের দেহের দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ ফিরিয়ে নেওয়ার জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানাল রাজ্য সরকার। তবে পুরোনে নির্দেশ বহাল রেখে আগামীকাল আবার শুনানির নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। ময়নাতদন্ত না হওয়ায় মৃ

দ্বিতীয়বার ময়নাতদন্তের আদেশ প্রত্যাহারের আর্জি নিয়ে জলপাইগুড়ি আদালতে পুলিশ

শেষ আপডেট: 10 December 2020 10:43

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উলেন রায়ের দেহের দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ ফিরিয়ে নেওয়ার জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানাল রাজ্য সরকার। তবে পুরোনে নির্দেশ বহাল রেখে আগামীকাল আবার শুনানির নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর তিনদিন পরে বৃহস্পতিবারও উলেন রায়ের দেহ ফেরত পেলেন না তাঁর পরিবার। বিজেপি কর্মী উলেন রায়ের দেহ পুনরায় ময়নাতদন্ত নিয়ে জটিলতা চলছেই। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্ত করে শুক্রবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল জলপাইগুড়ি আদালত। কিন্তু বৃহস্পতিবার বিকেল গড়ালেও ময়নাতদন্ত হয়নি। উলেন রায়ের পরিবারের আইনজীবি সৌজিত সিংহ বলেন, আদালতে পুলিশ প্রশাসন যে আবেদন জানিয়েছেন, তাতে বলে হয়েছে, তিনজন আইনজীবীর উপস্থিতিতেই উলেন রায়েৱ দেহের ময়নাতদন্ত হয়েছে। তার ভিডিওগ্রাফিও করা হয়েছে। কেবল  দিনের আলোয় না করে ময়নাতদন্ত করা হয়েছে রাতে। তাই রায় পুনর্বিবেচনা করুক আদালত। আগের আদেশ ফিরিয়ে নেওয়া হোক। সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় জখম হন গজলডোবার বাসিন্দা বছর ৫০ এর উলেন রায়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশের লাঠি ও গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও প্রশাসন তা মানতে নারাজ। মঙ্গলবারই উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে করার নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত। উলেন রায়ের দিদি ওইদিন আদালতে জানান, সত্য লুকোতে গভীর রাতে তাঁর ভাইয়ের দেহের ময়নাতদন্ত হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার জলপাইগুড়ি আদালত উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ ছিল, তিনজন চিকিত্‍সকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করতে হবে। ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আগামীকাল ফের এই মামলার শুনানি। সেদিকেই এখন তাকিয়ে উলেন রায়ের পরিবার ও বিজেপি নেতৃত্ব।

```