Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুমারায় নিমপাতা ছড়ানো বিছানায় জন্ম নেওয়া দু’দিনের যুবরাজের মাকে দেওয়া হচ্ছে তরমুজ, আনারস

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানের প্রাণী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলে আসছেন জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি অফিসার ডাক্তার শ্বেতা মণ্ডল। মাহুত মারফৎ প্রথমে যখন তিনি জানতে পারেন মতিরানি হয়তো গর্ভবতী, উ

গরুমারায় নিমপাতা ছড়ানো বিছানায় জন্ম নেওয়া দু’দিনের যুবরাজের মাকে দেওয়া হচ্ছে তরমুজ, আনারস

শেষ আপডেট: 31 August 2020 10:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানের প্রাণী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলে আসছেন জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি অফিসার ডাক্তার শ্বেতা মণ্ডল। মাহুত মারফৎ প্রথমে যখন তিনি জানতে পারেন মতিরানি হয়তো গর্ভবতী, উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। পাশাপাশি খানিকটা সমস্যাতেও পড়ে যান। কারণ মতিরানির এটাই প্রথম গর্ভধারণ। সত্যিই সে গর্ভবতী হয়েছে কিনা এটা নির্ণয় করা দরকার। কিন্তু গরুমারায় বা রাজ্যের কোথাও নেই হাতির জন্য প্রয়োজনীয় আলট্রা সোনোগ্রাফি মেশিন। অনেক ভাবনা চিন্তার পর স্থির করেন, মতিরানির রক্তের প্রোল্যাকটিন পরীক্ষার কথা। কারণ গর্ভাবস্থায় রক্তে প্রোল্যাকটিন  হরমোনের মাত্রা বেড়ে যায়। কিন্তু তাতেও বাধা। কারণ জলপাইগুড়ি জেলায় প্রাণীর রক্ত পরীক্ষার যে সরকারী পরীক্ষাগার রয়েছে, সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় বেসরকারি ল্যাবরেটরিতে রক্ত পাঠিয়ে রিপোর্টের জন্য অপেক্ষার পালা শুরু হয়। এইসময় একরকম বাধ্য হয়েই মাহুতকে দিয়ে নিয়মিত মতিরানির বুক থেকে পেট পর্যন্ত তিন জায়গার মাপ নেওয়ার কাজ শুরু করেন। এভাবেই দীর্ঘ ২২ মাসের যাত্রাপথের প্রতি মুহূর্তের চ্যালেঞ্জের কথা এখন মনে পড়ছে শ্বেতা মণ্ডলের। ২২ মাস ধরে গর্ভধারণের পর শনিবার ভোরে গরুমারা জাতীয় উদ্যানের পিলখানায় একটি পুরুষ শাবকের জন্ম দেয় মতিরানি। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এই খবর পেয়েই সেই সন্তানের নাম দেন যুবরাজ। এখনও শ্বেতাদেবীর তত্ত্বাবধানেই রয়েছে ওই মা ও শাবক। তিনি বলেন, ‘‘মাস গড়িয়ে পেটের মাপ ধীরে ধীরে বাড়াতে থাকায় গর্ভবস্থা সংক্রান্ত বিষয়ে আরও নিশ্চিত হই। এরসঙ্গেই চলতে থাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মাঝে মাঝেই ব্লাড টেস্ট। ১৩ মাস পার হলে মাহুতরা রিপোর্ট করেন মায়ের পেটে বাচ্চা কখনও পা দিয়ে কখনও আবার মাথা দিয়ে গুঁতোগুঁতি করছে। এরপরেই মতিরানির নির্ধারিত জঙ্গল পেট্রোলিংয়ের কাজ কমিয়ে দেই। প্রথমে তার পিঠে গদি বাঁধা বন্ধ করে দেই। এরপর চড়াই উতরাই রাস্তায় চলাচল বন্ধ করে সমতল জায়গায় হাল্কা কাজ করানোর নির্দেশ দেই।’’ শ্বেতাদেবী জানান, সন্তান প্রসবের সময় কাছাকাছি হলে মতিরানিকে মাতৃত্বকালীন ছুটি দিয়ে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখার কথা আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তার জন্য বরাদ্দ করা হয় প্রোটিন, মিনারেলসমৃদ্ধ খাবার। যোগ হয় প্রয়োজনীয় ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং অন্যান্য ওষুধ। একই সঙ্গে তার শরীরে ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে গুড়, বিট লবন- সহ অন্যান্য খনিজ পদার্থ দিয়ে দিনে অন্তত ৩০ লিটার করে শরবত খাওয়ানোর নির্দেশ দেন। তার জঙ্গলে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এই সময় মতিরানির খাবার ঘাস নিয়ে আসতো অন্য কুনকি হাতিরা। এইভাবে ধীরে ধীরে পেরিয়ে যায় ২১ মাস। ২২ মাসের গর্ভাবস্থায় তিনি বুঝে যান যে কোনও সময় প্রসব করবে মোতিরানি। তাই মাহুতদের ডেকে সতর্ক করে দেন।  প্রসবের পর বাচ্চা যাতে মাথায় চোট না পায় তার জন্য পিলখানায় মোটা তুলতুলে গদি বিছিয়ে দিয়ে তার উপর প্রচুর পরিমানে নিমপাতা ছড়িয়ে দেওয়ার জন্য মাহুতদের নির্দেশ দেন। তাঁর কথায়, ‘‘নিমপাতা আসলে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। যাতে বাচ্চার দেহে কোনও সংক্রমণ না হয় তার জন্য নিমপাতা ছড়িয়ে দিতে বলা হয়। পাশাপাশি যাতে মশা মাছি না আসে তারজন্য পুরো পিলখানা এলাকা জুড়ে সিট্রোনিলা স্প্রে করা হয়।’’ শনিবার ভোর রাতে গরুমারা পিলখানায় জন্ম নেয় যুবরাজ। মতিরানী যাতে যুবরাজকে পর্যাপ্ত পরিমানে দুধ খাওয়াতে পারে সেই কারণে তাকে ঢাডরা, পুরুন্ডি প্রভৃতি ঘাসের সাথে তরমুজ, নারকেল, শশা, আনারস ইত্যাদি টাটকা ফল প্রচুর পরিমানে দিতে বলা হয়েছে। এর পাশাপাশি ছোলা-সহ অন্যান্য দানা জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে বলা হয়েছে। যুবরাজ যাতে মায়ের দুধ ছাড়া বাইরের জলও না খায় সেদিকেও নজর দিতে বলা হয়েছে  বলে জানান তিনি।

```