Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাকে খুনের দায়ে গ্রেফতার ছেলে, পুলিশের অনুমান সাংসারিক অশান্তির জেরেই হত্যা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাকে খুন করে গ্রেফতার হল ছেলে। বাগদা থানার ঘাট পাতিলার পারুইপাড়ায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের সুমিত্রা বিশ্বাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর ছেলে

মাকে খুনের দায়ে গ্রেফতার ছেলে, পুলিশের অনুমান সাংসারিক অশান্তির জেরেই হত্যা

শেষ আপডেট: 30 April 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাকে খুন করে গ্রেফতার হল ছেলে। বাগদা থানার ঘাট পাতিলার পারুইপাড়ায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের সুমিত্রা বিশ্বাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর ছেলে জয়গোপাল বিশ্বাস। ভোরে সুমিত্রাদেবীর আর্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোক। স্থানীয় বাসিন্দা পিন্টু বিশ্বাস বলেন,‘‘আমরা ছুটে এসে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় মাটির উপর পড়ে রয়েছেন সুমিত্র দেবী। পাশেই দাঁড়িয়েছিল জয়গোপাল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তাকে।’’ তদন্তে নেমে বাগদা থানা পুলিশ জানতে পেরেছে ১২ বছর আগে বিয়ে হয়েছিল জয়গোপালের। একটি ছেলে এবং একটি মেয়ে আছে তাদের। সাংসারিক অশান্তির কারণে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে  জয়গোপালের। মাকে মেরে ফেললে স্ত্রী তার সঙ্গে সংসার করবে সেই ভেবেই মাকে খুন করেছে জয়গোপাল। বাগদা থানার আধিকারিকরা জানান, পুরো বিষয়টি জানতে জয়গোপালকে আরও জেরা করা দরকার। এদিনই বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তকে। পড়শিরা জানান, জয়গোপালের মা ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তার জেরেই শ্বশুরবাড়ি থেকে চলে যায় ওই বধূ। কিন্তু এই বিবাদের পরিণতি যে এমন হবে, ভাবতে পারেননি কেউ।

```