Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

শিলিগুড়িতে বাড়ির ছাদে মিলল মাথার খুলি-হাড়গোড়, মালিক উধাও

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শহরের সুভাষপল্লি এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল দু’টি মাথার খুলি ও বেশকিছু হাড়গোড়। এই ঘটনায় বুধবার সকালে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই খুলি ও হাড়গোড় উদ্ধার করে পরীক্

শিলিগুড়িতে বাড়ির ছাদে মিলল মাথার খুলি-হাড়গোড়, মালিক উধাও

শেষ আপডেট: 29 July 2020 14:56

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শহরের সুভাষপল্লি এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল দু’টি মাথার খুলি ও বেশকিছু হাড়গোড়। এই ঘটনায় বুধবার সকালে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই খুলি ও হাড়গোড় উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়। ততক্ষণে লকডাউন উপেক্ষা করেই ওই বাড়ির সামনে মানুষের ভিড়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কো–অর্ডিনেটর নিখিল সাহানিও ঘটনাস্থলে আসেন। পুলিশ জানিয়েছে ওই বাড়ির মালিকের নাম ভিক্টর চক্রবর্তী। ঘটনা জানাজানি হতেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। দুর্গন্ধে টিকতে না পেরে বিষয়টি ওয়ার্ড কো–অর্ডিনেটরকে জানিয়েও ছিলেন তাঁরা। সেই মতো বুধবার সকালে এলাকায় সাফাই কর্মী পাঠিয়েছিলেন নিখিল সাহানি। তিনি বলেন, ‘‘সাফাইকর্মীরা সকালে ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাকে একটা ছবি পাঠায়। ছবিতে দেখতে পাই ওই বাড়ির ছাদে দু’টি মাথার খুলি পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানিয়ে দেই। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’’‌ওই বাড়ির টিনের ছাদ থেকে মাথার খুলি এবং বাড়ির পেছন থেকে কিছু হাড় উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা গৌতম সাহা বলেন, ‘‌ভিক্টর চক্রবর্তী নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ওঁর বাবা–মা দুজনেই মারা গেছেন। এরপর থেকেই ওর মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। বাড়িতে একাই থাকতেন। পরিবারের কেউ ওর খোঁজ রাখতেন না।’’ পুলিশকর্তারা বলেন, ‘‘এই খুলিগুলো বাড়ির ছাদে কী করে এল তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের খোঁজ চলছে। খুলিগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হবে।’’

```