Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষা মুরগি ধান খাওয়ায় শাশুড়িকে শ্বাসরোধ করে খুন! বৌমা-সহ ধৃত চার

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বৌমা, দুই নাতনি ও বেয়ানের বিরুদ্ধে। মৃতার নাম লতা ধাড়া (৬২)। মঙ্গলবার জয়পুর থানা এলাকার ঘাট শহর-শ্যামনগর গ্রামে

পোষা মুরগি ধান খাওয়ায় শাশুড়িকে শ্বাসরোধ করে খুন! বৌমা-সহ ধৃত চার

শেষ আপডেট: 28 January 2020 11:32

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বৌমা, দুই নাতনি ও বেয়ানের বিরুদ্ধে। মৃতার নাম লতা ধাড়া (৬২)। মঙ্গলবার জয়পুর থানা এলাকার ঘাট শহর-শ্যামনগর গ্রামে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লতাদেবীর পোষা বেশ কয়েকটি মুরগি তাঁর বড় বৌ মামণি ধাড়ার বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির উঠোনে থাকা সামান্য কিছু পরিমাণ ধান খেয়ে ফেলে মুরগিগুলো। এরপরেই গালিগালাজ করতে শুরু করে মামণি। অভিযোগ, লতাদেবী প্রতিবাদ করলে মামণি তার মা ও দুই মেয়ে লতাদেবীর উপর চড়াও হয়। শুরু করে বেপরোয়া মারধর। এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের এ দিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গ্রামবাসী তপন মেটে, মানু সিংরা জানান, মুরগিতে ধান খাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। কিন্তু তার জেরে যে একজনকে প্রাণে মেরে ফেলা হবে, তা ভাবতেও পারেন না তাঁরা। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন থানায় এসে সরব হন ।

```