Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরিতে যোগ দেওয়ার পরেই স্নিফার ডগ অরল্যান্ডোর সার্ভিস বুক তৈরি হচ্ছে গরুমারায়

দ্য ওয়ার ব্যুরো, জলপাইগুড়ি: মূর্তি আর রায়ডাক নদীর তীর বরাবর ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গরুমারা জাতীয় উদ্যান। এখানে রয়েছে ৫০ টির বেশি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন-সহ আরও নানা প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের দেহাংশের লোভে বারবার জঙ্গলে হান

চাকরিতে যোগ দেওয়ার পরেই স্নিফার ডগ অরল্যান্ডোর সার্ভিস বুক তৈরি হচ্ছে গরুমারায়

শেষ আপডেট: 27 June 2020 12:22

দ্য ওয়ার ব্যুরো, জলপাইগুড়ি: মূর্তি আর রায়ডাক নদীর তীর বরাবর ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গরুমারা জাতীয় উদ্যান। এখানে রয়েছে ৫০ টির বেশি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন-সহ আরও নানা প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের দেহাংশের লোভে বারবার জঙ্গলে হানা দেয় চোরাশিকারীরা। কখনও শৃঙ্গের লোভে খুন করে গন্ডার। কখনও দাঁতের লোভে তাদের নিশানা হয় হাতি। এতদিন বনকর্মীদের সঙ্গে বন পাহারার দায়িত্ব ছিল হাতিদের উপর। এ বার বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য আনা হল স্নিফার ডগ অরল্যান্ডোকে। ২৪ জুন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে কাজে যোগ দেয় অরল্যান্ডো। আর সে দিন থেকেই শুরু হয় গেছে ডিএফও নিশা গোস্বামীর তত্ত্বাবধানে অরল্যান্ডোর সার্ভিস বুক তৈরির কাজ। https://www.youtube.com/watch?v=XC0p13RXKeA নিশা গোস্বামী জানান, বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির ১৭ মাস বয়সী এই স্নিফার ডগটি এখন থেকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে সর্বক্ষণের একজন কর্মী হিসেবে কাজে যোগ দিল। চাকরিতে জয়েন করা থেকে অবসর নেওয়া পর্যন্ত প্রত্যেকের চাকরি জীবনে ভালো ও খারাপ কাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সার্ভিস বুকে রেকর্ড করা হয়। এই নিয়ম তাঁর ক্ষেত্রে বা সমস্ত বনকর্মী ও আধিকারিকদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনই বন দফতরের কর্মী হাতিদের ক্ষেত্রেও। তিনি বলেন, ‘‘জঙ্গল সুরক্ষার কাজে যোগ দেওয়ার পর তাদের আমাদের মতো সার্ভিস বুক তৈরি করা হয়। যার মধ্যে হাতিদের বিভিন্ন অ্যাচিভমেন্ট উল্লেখ থাকে। এবার গরুমারা জাতীয় উদ্যানে গত ২৪ শে জুন কাজে যোগ দিল অরল্যান্ডো নামের স্নিফার ডগটি। সেও আমাদের অন্যতম সেরা সম্পদ। এবার তার সার্ভিস বুক তৈরি করা হচ্ছে। যার মধ্যে তার যাবতীয় সাফল্যের খতিয়ান ধরা থাকবে।’’ কীভাবে তাঁরা কাজে লাগাবেন অরল্যান্ডো কে? এই প্রশ্নের উত্তরে ডিএফও বলেন, ‘‘অরল্যান্ডোর প্রশিক্ষণের সঙ্গে সঙ্গেই আমরা তাকে কাজে লাগানোর জন্য দুজন বনকর্মীকেও প্রশিক্ষণ করিয়ে এনেছি। এরা অরল্যান্ডোর সঙ্গে সারাক্ষণ থাকবেন। তার রুটিন ট্রেনিং ও শারীরিক কসরত করাবেন। ট্রেনিংয়ের সময়েই প্রাণী দেহাংশ খোঁজার ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে অরল্যান্ডোকে। ফলে জাতীয় উদ্যানে কোনও চোরাশিকারের ঘটনা ঘটলে অরল্যান্ডো অপরাধীদের ঠিক খুঁজে বের করবে।’’

```