Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাস্ক পরতে বলায় নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মার, উত্তেজনা ক্যানিং মহকুমা হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মাস্ক পরতে বলায় হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালের নিরাপত্তা রক্ষী অশোক মন্ডলকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিব

মাস্ক পরতে বলায় নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মার, উত্তেজনা ক্যানিং মহকুমা হাসপাতালে

শেষ আপডেট: 30 January 2021 10:11

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মাস্ক পরতে বলায় হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালের নিরাপত্তা রক্ষী অশোক মন্ডলকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনায় জড়িত মূল অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিগতদিনে বেশ কয়েকবার ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটে। ঘটে কেপমারির ঘটনাও। তাতে উদ্বেগ বাড়ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে দিন চারেক আগে হাসপাতালের নিরাপত্তা নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ানো হয় হাসপাতাল চত্বরের নিরাপত্তা। প্রমাণপত্র ছাড়া হাসপাতালের মধ্যে অবৈধ প্রবেশ বন্ধ করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্ত্বরে অবৈধ গাড়ি পার্কিং ও বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের মিঠাখালি গ্রামের মারুফ মিদ্দে নামে এক রোগীকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার পরিজন। রোগীকে হাসপাতালের মধ্যে নিয়ে যান তাঁর বাড়ির লোকজন। অভিযোগ, সেই সময় রোগীর এক নিকটাত্মীয়ের মুখে মাস্ক ছিল না। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ক্যানিং মহকুমা হাসপাতালের কর্মী অশোক মণ্ডল ওই যুবককে মাস্ক পরে আসতে বলেন। এই নিয়ে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই রোগীর আত্মীয় ওই যুবক নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করে। তাঁর মুখে ও চোখে একাধিক কিল ঘুঁসি মারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন ওই নিরাপত্তা রক্ষী। সুযোগ বুঝে পালিয়ে যায় মুল অভিযুক্ত ওই যুবক। ঘটনা হতভম্ব হয়ে যান উপস্থিত চিকিৎসক-নার্সরা। পরে দৌঁড়ে আসেন তাঁরা। দৌঁড়ে আসেন অন্যান্য নিরাপত্তা রক্ষীরা। তাঁরাই গুরুতর জখম অশোকবাবুকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। খবর পেয়ে আসে পুলিশও। হাসপাতালের মধ্যে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা করছেন ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অপূর্বলাল সরকার। তিনি বলেন “হাসপাতালের মধ্যে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়। যে বা যারা এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্যানিং থানার পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এই পরিস্থিতিতে মাস্ক না পরে হাসাপাতালে আসাই উচিৎ নয়। ওই নিরাপত্তা রক্ষী রোগীর এক আত্মীয়কে মাস্ক পরতে বলেছিলেন। তাই এমন হামলা। ”  

```