Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মিডডে মিলে এবার দেওয়া হবে স্যানিটাইজারও, জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৮ জুলাই থেকে জেলার সমস্ত স্কুল পড়ুয়াদের মিডডে মিলের সঙ্গে স্যানিটাইজার দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। দেওয়া হবে মাস্কও। এর জন্য জেলা প্রশাসনের তরফে ১ কোটি ১৯ লক্ষ টাকার স্যানিটাইজ়ার কেনা হচ্ছে। ১ কোটি ৪৪

মিডডে মিলে এবার দেওয়া হবে স্যানিটাইজারও, জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

শেষ আপডেট: 1 July 2020 16:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৮ জুলাই থেকে জেলার সমস্ত স্কুল পড়ুয়াদের মিডডে মিলের সঙ্গে স্যানিটাইজার দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। দেওয়া হবে মাস্কও। এর জন্য জেলা প্রশাসনের তরফে ১ কোটি ১৯ লক্ষ টাকার স্যানিটাইজ়ার কেনা হচ্ছে। ১ কোটি ৪৪ লক্ষ টাকার মাস্কের বরাতও দেওয়া হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, সমস্ত স্কুলকে স্যানেটাইজ করা হবে এবং পড়ুযাদের মিডডে মিলের সামগ্রীর সঙ্গে ৫০ এমএল করে স্যানিটাইজার ও স্কুল খুললে জেলার ৬ লক্ষ পড়ুযাকে দু’টি করে মাস্ক দেওয়া হবে। মিডডে মিলের সামগ্রীর সঙ্গে স্যানিটাইজারও কিনে দেওয়ার কথা আগেই বলা হয়েছিল। এতে বেশ কয়েকজন প্রধান শিক্ষক সর্বশিক্ষা অভিযান দফতর ও স্কুল শিক্ষা দফতরে তাঁদের সমস্যার কথা জানিয়ে চিঠি দেন। চিঠিতে তাঁরা জানান, স্যানিটাইজার কেনার জন্য সরকারি নির্ধারিত মূল্য ধার্য্য করা হয়েছে মাত্র ২২ টাকা। কিন্তু এর দাম অনেক বেশি পড়ছে। এছাড়াও ৫০ এমএল-এর কন্টেনার পর্যাপ্ত না থাকায় ১০০ এমএল-এর কন্টেনার থেকে ঢেলে বা দু’জনকে ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। শিক্ষকদের এই সমস্যার কথা জানার পরে জেলা প্রশাসন নিজেরাই স্যানিটাইজার ও মাস্ক কিনে দেবে বলে সিদ্ধান্ত নেয়।| জেলাশাসক বলেন, ‘‘মিডডে মিলে ২ কেজি চালের সঙ্গে ২ কেজি আলু ও সঙ্গে ২৫০ গ্রাম ডালও দেওয়া হবে। এছাড়া প্রত্যেক পড়ুয়াকে ৫০ এমএল করে স্যানিটাইজার দেওয়া হবে। কোনও পড়ুয়ার হাতে মিডডে মিলের সামগ্রী দেওয়া হবে না। তা তুলে দেওয়া হবে তাদের অভিভাবকদের হাতে। পরিযাযী শ্রমিক বা নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে কাটিয়ে আসা মানুষদের স্কুলে আসার ব্যাপারে বাড়তি সতর্ক নেওযা হচ্ছে।| সবাইকে এক সঙ্গে না ডেকে আলাদা আলাদাভাবে তাঁদের স্কুলে আসতে বলা হচ্ছে। যে সমস্ত পরিযাযী শ্রমিক বাড়িতে বা কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন তাঁদের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই সমস্ত সামগ্রী পৌঁছে দিতে হবে। জেলার সর্বশিক্ষা মিশন ও মিডডে মিল প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক মৌলি সান্যাল বলেন, ‘‘৮ জুলাই থেকে ফের মিডডে মিলের সামগ্রী সরবরাহ করা শুরু হবে। এ বার ওই সামগ্রীর তালিকায় যুক্ত হল ডাল ও স্যানিটাইজার। পূর্ব বর্ধমান জেলায় ৫,৯৫,৯২১ জনের হাতে ওই সামগ্রী তুলে দেওয়া হবে।

```