Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কুয়াশা ঝড়ে জীবাণু নাশ, কর্মীদের নিরাপত্তায় খড়্গপুর স্টেশনে স্যানিটাইজ শাওয়ার তৈরি করল রেল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: করোনাভাইরাস রুখতে লকডাউন জারি রয়েছে গোটা দেশে। মানু্ষ যাতে অবাধে যাতায়াত না করতে পারে তার জন্য যাত্রী পরিবহণ বন্ধ করে দিয়েছে ভারতীয় রেল। তবে চালু রয়েছে পণ্য পরিষেবা।  দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মা

কুয়াশা ঝড়ে জীবাণু নাশ, কর্মীদের নিরাপত্তায় খড়্গপুর স্টেশনে স্যানিটাইজ শাওয়ার তৈরি করল রেল

শেষ আপডেট: 8 April 2020 05:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: করোনাভাইরাস রুখতে লকডাউন জারি রয়েছে গোটা দেশে। মানু্ষ যাতে অবাধে যাতায়াত না করতে পারে তার জন্য যাত্রী পরিবহণ বন্ধ করে দিয়েছে ভারতীয় রেল। তবে চালু রয়েছে পণ্য পরিষেবা।  দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানু্ষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছতে ছুটছে ট্রেন। ফলে মারণ ব্যাধির লাল চোখ উপেক্ষা করেই ছুটতে হচ্ছে রেলের চালক, গার্ড সহ অন্যান্য কর্মীদেরও। নিয়মিত কাজে যোগ দিতে হচ্ছে আধিকারিক থেকে করনিকদের একটা বড় অংশকেও। এই পরিস্থিতিতে রেল কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অভাবনীয় উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রেলের চালক, সহকারি চালক, গার্ড, কর্মী, আধিকারিকদের জন্য ‘ক্রু লবি’ তে তৈরি হল স্যানিটাইজ শাওয়ার। রেলস্টেশনের চত্বরের এই ‘ক্রু লবি’ দিয়ে যিনিই যাতায়াত করবেন তাঁকেই এই শাওয়ারের মধ্যে দিয়েই যেতে হবে। কুয়াশা ঝড়ের মত এই শাওয়ার শরীরের বাইরের অংশে থাকা জীবাণু মুহূর্তে নাশ করে দেবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কারিগরি আধিকারিক।   এই জীবাণুনাশক শাওয়ার তৈরির প্রধান কারিগর খড়গপুর ডিভিশনের ইন্সপেক্টর অফ ওয়ার্কস দীপক শর্মা। তিনি জানিয়েছেন, প্রতি হাজার লিটার জলে ১ পিপিএম সোডিয়াম হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে এই মিশ্রনে। মাত্র কয়েক সেকেন্ড থমকে এই শাওয়ারের মধ্যে দিয়ে এদিক থেকে ওদিক চলে গেলেই ‘ডিস ইনফেকটেড’ হয়ে যাবে শরীরের বহিরাঙ্গ। তিনি বলেন, জরুরি পরিষেবা দিতে প্রতিদিন কাজে আসতেই হচ্ছে আমাদের কর্মীদের। তাই তাঁদের নিরাপত্তা দেখাও জরুরি। এই স্যানিটাইজ শাওয়ার নেওয়ার ফলে যাঁরা অফিসে কাজ করেন তাঁরাও যেমন নিরাপদ থাকতে পারছেন,  তেমনই তাঁদের বাড়ির সদস্যরাও নিরাপদে থাকতে পারবেন।” রেলের এই উদ্যোগে স্বস্তিতে কর্মীরা। এক কর্মীর কথায়,‘‘বাড়ি থেকে বের না হয়ে ছাড়া আমাদের কোনও উপায় নেই। প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আতঙ্কে সিঁটিয়ে থাকি। আমরা বাইরে আসি বলে আতঙ্কে থাকে বাড়ির লোকজনও। এই ব্যবস্থায় শুধুই আমি নই, নিরাপদ হল আমাদের পরিবারও। কারণ বাড়ি থেকে শুধু আমিই বের হই।’’

```