Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পরিবেশবান্ধব মেলা, তাই গঙ্গাসাগরে এসে ধুনি বাতিল করলেন হিটারবাবা

নকিবউদ্দিন গাজি : এ বার পরিবেশবান্ধব মেলা। তাই মেলায় যোগ দিয়ে নিজেকে সময়োপযোগী করে নিলেন গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী চেতনবাবাও। তাঁর কার্যকলাপে ইতিমধ্যেই হিটারবাবা নামে পরিচিতি পেয়েছেন তিনি। একেবারে কপিলমুনির আশ্রমের পাশেই নাগা সন্ন্যাসী

পরিবেশবান্ধব মেলা, তাই গঙ্গাসাগরে এসে ধুনি বাতিল করলেন হিটারবাবা

শেষ আপডেট: 15 January 2020 09:36

নকিবউদ্দিন গাজি : এ বার পরিবেশবান্ধব মেলা। তাই মেলায় যোগ দিয়ে নিজেকে সময়োপযোগী করে নিলেন গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী চেতনবাবাও। তাঁর কার্যকলাপে ইতিমধ্যেই হিটারবাবা নামে পরিচিতি পেয়েছেন তিনি। একেবারে কপিলমুনির আশ্রমের পাশেই নাগা সন্ন্যাসীদের আস্তানা। আর সেখানেই দেখা মিলল হিটারবাবার। সাধারণত আস্তানায় ধুনি জ্বালিয়ে রাখেন নাগা সন্ন্যাসীরা। সাগরমেলাতেও তার ব্যতিক্রম হয় না। কিন্তু এ বার গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা বলে ঘোষণা করেছে রাজ্যসরকার। তাই ধুনির আগুন জ্বালানো থেকে বিরত রইলেন চেতনবাবা। আস্তানায় বৈদ্যুতিক হিটার রেখে ধ্যানে মগ্ন হলেন তিনি। ধ্যান ভাঙতে হিন্দিতে যা বললেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বর্তমানে দেশ এগোচ্ছে। তারসঙ্গে তাল মিলিয়েই এই রাজ্যে সরকার সাগরমেলাকে পরিবেশবান্ধব মেলা ঘোষণা করেছে। ধুনি জ্বালালে কাঠের ধোঁয়ায় দূষণ ছড়ায়। তাই আর ধুনি না জ্বালিয়ে হিটার রেখে দিয়েছি। তাছাড়া কাঠ পেতেও এখন বেগ পেতে হয়।” মকরসংক্রান্তিতে মঙ্গলবার রাত থেকে সাগরতীর্থে এক সাথে ডুব দিলেন লক্ষাধিক মানুষ। মাহেন্দ্রক্ষণ মেনে রাত ১.২৪ মিনিট থেকে শুরু হয় পূণ্য স্নানের সময়। মাহেন্দ্রক্ষণে স্নান করার জন্য সাগরতটে ভিড় জমতে থাকে পুণ্যার্থীদের। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আঁটোসাঁটো ছিল নিরাপত্তার বলয়। পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে ১৬ তারিখ রাত ১২ টা ২৪ মিনিটে।

```