Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষকের ছবি ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করতেন বাড়ির কর্তা, সেই ট্র্যাডিশনই বজায় জলপাইগুড়ির রায় পরিবারে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিগত পঞ্চাশ বছর ধরে প্রতিদিন শিক্ষককে ভগবান রূপে পুজো করে আসছেন জলপাইগুড়ির রায় পরিবারের সদস্যরা। কোনও বাড়তি আড়ম্বর নয়, শিক্ষক দিবসে সেই শ্রদ্ধা আর ভক্তিতেই পূজিত হলেন এই পরিবারের শিক্ষক। জলপাইগুড়ি পুরসভার ১১ নম্

শিক্ষকের ছবি ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করতেন বাড়ির কর্তা, সেই ট্র্যাডিশনই বজায় জলপাইগুড়ির রায় পরিবারে

শেষ আপডেট: 5 September 2020 15:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিগত পঞ্চাশ বছর ধরে প্রতিদিন শিক্ষককে ভগবান রূপে পুজো করে আসছেন জলপাইগুড়ির রায় পরিবারের সদস্যরা। কোনও বাড়তি আড়ম্বর নয়, শিক্ষক দিবসে সেই শ্রদ্ধা আর ভক্তিতেই পূজিত হলেন এই পরিবারের শিক্ষক। জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়ার বাসিন্দা ছিলেন স্বর্গীয় নিখিলকুমার রায়। তিনি ছাত্র জীবনে পড়াশোনা করতেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা হাইস্কুলে। সেই স্কুল থেকে পাশ করে নিখিলবাবু পরবর্তীতে ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত হন। ছাত্র জীবন থেকে তাঁর আদর্শ ছিল বেলাকোবা হাইস্কুলের শিক্ষক স্বর্গীয় সুধীররঞ্জন ভৌমিক। নিখিলবাবু তাঁর জীবদ্দশাতেই শিক্ষক সুধীরবাবুর ছবি নিজের বাড়ির দেবতার আসনে বসিয়েছিলেন। দীর্ঘ প্রায় চার দশকের বেশি সময় ধরে প্রতিদিন পুজো করতেন। নিখিলবাবু প্রয়াত হ‌ওয়া‌র পর তাঁর স্ত্রী মধুছন্দা রায় নিয়ম করে এক‌ই‌ভাবে ভগবানের আসনে বসিয়েই পুজো করেন স্বামী‌র শিক্ষককে। আর প্রতি শিক্ষক দিবসের দিনে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই পূজোর আয়োজন করেন মধুছন্দা দেবী। তিনি জানান, বিয়ে হয়ে এই পরিবারে আসার পর থেকেই দেখেছেন শিক্ষকের ছবিকে ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করেন তাঁর স্বামী। সেই আদর্শে অনুপ্রাণিত হল তিনিও। মধুছন্দাদেবী বলেন, ‘‘শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সুমধুর সম্পর্ক তা যেন প্রতিটি ছাত্র আর শিক্ষকের মধ্যে বজায় থাকে। সেই আদর্শ নিয়ে আমি আজও নিয়মিত আমার স্বামীর শিক্ষককে ঠাকুরের আসনে বসিয়ে পুজো দিয়ে থাকি। আজ শিক্ষক দিবসের দিন। এই দিনটিতে আমরা প্রতিবছর সন্ধ্যায় আমার পুরো পরিবার নিয়ে তাঁর স্মৃতিচারণ করে থাকি। এখন প্রায়শই শোনা যায় শিক্ষক বকা দিলে বা একটু মারধর করলে ছাত্র বা ছাত্রী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। অথবা সেই শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এটা কি এই সম্পর্কে মানায়?’’ তিনি জানান, এ বছর তাঁর বাড়িতে এই পুজো পঞ্চাশ বছরে পা দিল। তিনি বলেন, ‘‘তাই আমি চেয়েছিলাম আমার স্বামীর শিক্ষক সুধীরবাবুর ছেলেমেয়েদের নিমন্ত্রণ করে নিয়ে এসে এই দিনটি আমার বাড়িতে পালন করব। সুধীরবাবুর আদর্শের বহু কাহিনী স্বামীর মুখ থেকে শুনেছি। একজন অভিভাবক হিসেবে উনি কেমন ছিলেন তার আরও কিছু কথা শোনার ইচ্ছে ছিল সুধীরবাবুর পুত্র স্বনামধন্য চিকিৎসকের কাছ থেকে। কিন্তু করোনার জন্য তা বাতিল করতে হল। বেঁচে থাকলে আগামী বছর এই কাজ আমি নিশ্চয়ই করব।’’ আধুনিকতার ছোঁয়ায় শিক্ষক দিবস এখন গ্রেট সেলিব্রেশন। অধিকাংশ স্কুল বা টিউশন সেন্টারগুলিতে এই দিনটি এখন পালিত হয় কেক কেটে, গিফট আদানপ্রদান করে। জলপাইগুড়ির রায় পরিবার কিন্তু সেই সাবেকি ভাবেই পালন করল শিক্ষক দিবস। আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসায়।

```