Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি থামিয়ে চাঁদা আদায়, পুলিশ বাধা দেওয়ায় পথ অবরোধ সিউড়িতে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পথ দুর্ঘটনায় গুরুতর জখম যুবকের চিকিৎসার জন্য এলাকাবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। সেই সময় পুলিশ নির্বিচারে মারধর করে গ্রামের যুবকদের। অভিযোগ এমনটাই। আর এরই প্রতিবাদে শনিবার সকালে সিউড়ি-রানিশ্বর রাজ্য সড়

গাড়ি থামিয়ে চাঁদা আদায়, পুলিশ বাধা দেওয়ায় পথ অবরোধ সিউড়িতে

শেষ আপডেট: 3 October 2020 10:45

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পথ দুর্ঘটনায় গুরুতর জখম যুবকের চিকিৎসার জন্য এলাকাবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। সেই সময় পুলিশ নির্বিচারে মারধর করে গ্রামের যুবকদের। অভিযোগ এমনটাই। আর এরই প্রতিবাদে শনিবার সকালে সিউড়ি-রানিশ্বর রাজ্য সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যদিও পুলিশের দাবি, পণ্যবাহী গাড়ি আটকে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা হচ্ছে। সেটা বন্ধ করতেই উদ্যোগী হয় পুলিশ।  কোথাও কাউকে মারধর করা হয়নি। শুক্রবার রাতে সিউড়ি থানার খটঙ্গা গ্রামের বাসিন্দা ১৯ বছরের যুবক সন্ন্যাসী ধীবর মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। রাজ্য সড়কের উপর পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। প্রথমে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। পরে সঙ্কটজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে। গ্রামবাসীদের দাবি, ওই যুবক খুবই দুঃস্থ পরিবারের সন্তান। চিকিৎসার জন্য ন্যুনতম খরচ করারও সামর্থ নেই পরিবারের। তাই ওই যুবকের চিকিৎসার জন্য গ্রামবাসীরা একত্রিত হয়ে তহবিল সংগ্রহ করছিলেন। সিউড়ি থানার পুলিশ এসে তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে প্রায় তিন ঘন্টা সিউড়ি থেকে রানিশ্বর যাওয়ার রাস্তার খটঙ্গাতে পথ অবরোধ করেন বাসিন্দারা। তিলপাড়া সেতু মেরামতের জন্য আগামী একমাস পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই সমস্ত পণ্যবাহী গাড়ি এখন সিউড়ি থেকে রানিশ্বর হয়ে শেওড়াকুড়ি রাস্তায় যাওয়াআসা করছে। পুলিশের অভিযোগ, বেশি সংখ্যায় পণ্যবাহী গাড়ি চলাচলের সুযোগ নিয়ে ওই এলাকার বহু জায়গায় বেশকিছু মানুষ নানা অজুহাতে পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছে। শুক্রবার রাতে খটঙ্গায় ওই গ্রামের কিছু যুবক পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছিল। পুলিশ নিষেধ করাতেই সমস্যার সৃষ্টি হয়। যদিও বর্তমানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কোনও মারধরের ঘটনা ঘটেনি।

```