Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিকাশি ও পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের হুমকি হাওড়ায়

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জল নিকাশি ও পানীয় জলের সমস্যার সমাধান না হলে এবার আর ভোট দেবেন না কোনা-তেঁতুলতলা এলাকার বাসিন্দারা। এ কথা জানিয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের এই সমস্যার কথা জানাচ

নিকাশি ও পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের হুমকি হাওড়ায়

শেষ আপডেট: 3 February 2021 08:55

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জল নিকাশি ও পানীয় জলের সমস্যার সমাধান না হলে এবার আর ভোট দেবেন না কোনা-তেঁতুলতলা এলাকার বাসিন্দারা। এ কথা জানিয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের এই সমস্যার কথা জানাচ্ছেন তাঁরা। কিন্তু লাভ হয়নি কোনও। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন তাঁরা। বুধবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বেনারস রোড অবরোধ। হাওড়ার কোনা তেঁতুলতলায় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার দাবি জানিয়ে আসছেন। নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে তারা বহুদিন ধরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর আগেও তারা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁরা জানান, প্রায় দু বছর ধরে পুর ভোট হয়নি। ফলে পরিষেবা থেকে বঞ্চিত তারা।এরই প্রতিবাদে বুধবার প্রায় দেড়ঘণ্টা ধরে হাওড়া-বেনারস রোড অবরোধ করেন। হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেঁতুলতলা এলাকা।এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডল জানান, এলাকায় নিকাশির কোনও বন্দোবস্ত নেই। একটু বৃষ্টি হলেই এলাকা জলে ভেসে যায়। পরিশ্রুত পানীয় জল পান না তাঁরা। বারবার বিভিন্ন জায়গায় জানিয়ে কোনও লাভ হয়নি। বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন এক সপ্তাহের মধ্যে কাজ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।  সামনেই বিধানসভা ভোট। তার আগে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধের খবর পেয়ে ছুটে আসে হাওড়া সিটি পুলিশ। সকাল নটা থেকে অবরোধ শুরু হয়েছিল পুলিশ এসে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবরোধ উঠিয়ে দেয়। ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডল বলেন, ‘‘যতটা সম্ভব কাজ করা হয়েছে। তবে পুরভোট না হওয়ার ফলে সমস্যা হচ্ছে পরিষেবা দেওয়ার। তবে আমরা থেমে নেই। পুর নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’’

```