Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ব্যাঙ্কের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ রাইস মিল মালিকের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫ কোটির বেশি টাকা আত্মসাতে অভিযুক্ত রাইস মিলের দুই ডিরেক্টর তিতব মণ্ডল ও তার স্ত্রী মুনমুন মণ্ডল বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন। মেমারি থানার ডিহি পলাশনে তাদের বাড়ি। আত্মস

ব্যাঙ্কের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ রাইস মিল মালিকের

শেষ আপডেট: 29 December 2020 05:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫ কোটির বেশি টাকা আত্মসাতে অভিযুক্ত রাইস মিলের দুই ডিরেক্টর তিতব মণ্ডল ও তার স্ত্রী মুনমুন মণ্ডল বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন। মেমারি থানার ডিহি পলাশনে তাদের বাড়ি। আত্মসমর্পণকারীদের আইনজীবী আদালতে জানান, জেলা জজ আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করেছে। তার নথিও তিনি আদালতে পেশ করেন। তা দেখে পাকাপোক্ত জামিন মঞ্জুর করেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। পুলিস জানিয়েছে, ডিহি পলাশনে রাইস মিল সংস্কারের জন্য ২০১৩ সালে ৬ কোটি ৫৬ লক্ষ টাকা ঋণের জন্য ইউনাইটেড ব্যাঙ্কের বর্ধমান মেডিক্যাল কলেজ শাখায় আবেদন করেছিলেন তাঁরা। ঋণ পাওয়ার জন্য রাইস মিলের মেশিন ও যন্ত্রপাতি বন্ধক রাখা হয়। এছাড়াও রাইস মিলটিও বন্ধক রাখা হয়। নথিপত্র পরীক্ষা করে ব্যাঙ্ক থেকে ঋণ মঞ্জুর করা হয়। ঋণের কিছু টাকা শোধ করে রাইস মিল কর্তৃপক্ষ। পরে ঋণের কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বারবার তাগাদার পরও মিলের ডিরেক্টররা ঋণ পরিশোধ করেনি। ২০১৯ সালে ব্যাঙ্কের পাওনা হয় ৫ কোটি ৯৮ লক্ষ ২৫ হাজার ৫২৭ টাকা। পরিশোধ না করার কারণে ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এরপর মিল অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে। তা করতে গিয়ে ব্যাঙ্কের আধিকারিকরা দেখতে পান, মিলের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিসপত্র যা ব্যাঙ্কে বন্ধক রাখা ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে ব্যাঙ্কের কোনও অনুমতি নেওয়া হয়নি। মিলের ইলেকট্রিক্যাল জিনিসপত্রও সরিয়ে নেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য কলকাতার ট্রাইব্যুনালে মামলা করে। তারপরে ব্যাঙ্কের ম্যানেজার মন্দাক্রান্তা বিশ্বাস গত বছরের ১৩ নভেম্বর মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে মেমারি থানা। সেই মামলাতেই আদালতে আত্মসমর্পণ করলেন মিলের দুই ডিরেক্টর।

```