Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

করোনা শঙ্কায় মেয়ের মুখেভাত স্থগিত করতে হল কাউকে, কেউ পিছিয়ে দিলেন নাতির জন্মদিন

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মেয়ের মুখেভাত জমজমাট করে করবেন বলে ভেবেছিলেন। কার্ড ছাপানো, বিলি, নেমন্তন্ন, প্যান্ডেল সমস্ত আয়োজনই সাড়া। বাধ সাধল করোনা। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষণা হল গোটা দেশজুড়ে। তাই আপাতত অনুষ্ঠান শিকেয়। ইতিমধ্যেই প্

করোনা শঙ্কায় মেয়ের মুখেভাত স্থগিত করতে হল কাউকে, কেউ পিছিয়ে দিলেন নাতির জন্মদিন

শেষ আপডেট: 25 March 2020 06:23

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মেয়ের মুখেভাত জমজমাট করে করবেন বলে ভেবেছিলেন। কার্ড ছাপানো, বিলি, নেমন্তন্ন, প্যান্ডেল সমস্ত আয়োজনই সাড়া। বাধ সাধল করোনা। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষণা হল গোটা দেশজুড়ে। তাই আপাতত অনুষ্ঠান শিকেয়। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ফেলেছেন শিলিগুড়ি শহরতলির গঠমাবাড়ির বাসিন্দা সুষেণ রায় ও তাঁর পরিবার। সুষেণবাবু জানালেন, তাঁর মেয়ের মুখেভাতের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ৩০০ জন। রান্নার জন্য চাল, ডাল ও অন্য সামগ্রী কেনা হয়ে গেছে ইতিমধ্যেই। ৬ এপ্রিল অন্নপ্রাশন হওয়ার হওয়ার কথা ছিল ছোট্ট অর্পিতার। কিন্তু এই পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন তাঁরা। এই এলাকারই বিশ্বজিৎ রায়ের ছেলে শ্রেয়ানের অন্নপ্রাশনের দিন স্থির হয়েছিল ২৯ মার্চ। এই বাড়িতেও প্যান্ডেল, বাজার সব সারা। করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে শ্রেয়ানের বাবা বিশ্বজিৎকেও। ছেলের মুখেভাতের অনুষ্ঠান বাতিল করতে হওয়ায় মন খারাপ। তবে তাঁর কথায়, ‘‘সমাজের স্বার্থটা আগে দেখতে হবে। তাই মেনে নিয়েছি। উপায় নেই তো।’’ ফুলবাড়ির গোড়ামোড়ের বাসিন্দা রীতা দেববর্মনের নাতির জন্মদিন ছিল ২৩ মার্চ। সব আয়োজন করা হলেও শেষে সবাইকে ফোন করে অনুষ্ঠান বাতিল করার কথা জানান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য রীতাদেবী। মন খারাপ তাঁরও। বললেন,‘‘আগামী বছর করব। আর কি করা যাবে।’’ করোনা আশঙ্কায় দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ ও জনসমাগম। তাই আগে থেকে আয়োজন করে রাখা সামাজিক অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে অনেককেই। ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা করাতি ও ফুলবাড়ি- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন, ‘‘শুধু সরকারি সিদ্ধান্তই নয়, মানবিক সিদ্ধান্তও দরকার। এখানে যারা এই আনন্দের অনুষ্ঠানগুলো বাতিল করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। জনসমাগম এড়ানো এবং করোনা আটকাতে এঁদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। সবাইকে এঁদের মতো এগিয়ে আসতে হবে।’’

```