Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আতঙ্কে জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দিচ্ছেন বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা শুরু হওয়ার পর থেকেই করোনা সংক্রমণের হার বাড়ছে রাজ্যে। পরের পর ট্রেন ঢুকতেই জেলায় জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই বিপদের মুহূর্তেও সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দিচ্ছেন ব

করোনা আতঙ্কে জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দিচ্ছেন বাসিন্দারা

শেষ আপডেট: 29 May 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা শুরু হওয়ার পর থেকেই করোনা সংক্রমণের হার বাড়ছে রাজ্যে। পরের পর ট্রেন ঢুকতেই জেলায় জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই বিপদের মুহূর্তেও সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দিচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। এলাকার স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হবে শুনেই শুক্রবার সকালে আতঙ্কে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বর্ধমান শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এখানকার খাজা আনোয়ার শহিদ বের হাইস্কুলে ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হবে, এমন খবর কানে আসতেই আপত্তি তোলেন স্থানীয়রা। দলে দলে সামিল হন প্রতিবাদে। দাবি করতে থাকেন, লোকালয়ে নয়, ফাঁকা জায়গায় অবস্থিত স্কুলগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করা হোক। যদিও বর্ধমান পুরসভার সচিব জয়রঞ্জন সেন বলেন, ‘‘ওই স্কুলটিকে কোয়ারেন্টাইন করা হবে এমন কোনও ঘোষণাই করা হয়নি। মানুষ বিভ্রান্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।’’ নদিয়ার শিমুরালির উপেন্দ্র বিদ‍্যাভবন ফর গার্লসের সামনে শুক্রবার দুপুরে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। দাবি  কোয়ারেন্টাইন সেন্টার করতে দেওয়া হবে না এই স্কুলে। এলাকার মানুষের বাধায় বাসভর্তি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হল শিমুরালি থেকে। চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুরালি উপেন্দ্র বিদ‍্যাভবন ফর গার্লস স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে প্রশাসন। দুপুরে বাসে করে সেখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হবে জানতে পেরেই এলাকার বাসিন্দারা বাঁশ দিয়ে রাস্তার উপর বেড়া তৈরি করে। খবর পেয়ে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বাসিন্দাদের বাধায় পেয়ে ফিরে যেতে হয় তাদের। গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে জানতে পেরে বিক্ষোভে সামিল হলেন খড়্গপুরের গোপালি এলাকার বাসিন্দারাও। গোপালি আইএম হাইস্কুলের গেটের সামনে ডালপালা ফেলে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার দাবিতে বিক্ষোভ হল ডেবরায়। দিন কয়েক আগেই ভিনরাজ্য থেকে ডেবরার ইসলামপুর গ্রামে ফিরেছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, এই পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে আতঙ্কিত এলাকাবাসী। পরিযায়ী শ্রমিকদের ফের কোয়ারেন্টাইন সেন্টারে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল হল ডেবরার ইসলামপুর। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। অবিলম্বে অন্য রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

```