Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মতুয়া পরিবারে শুক্তো আর সোনামুগের ডাল থাকবে অমিত শাহের পাতে, সঙ্গে নলেন গুড়ের পায়েস

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাজো সাজো রব পড়ে গেছে নিউটাউনের আদর্শপল্লিতে। হেঁসেল ধোঁয়া মোছার কাজ চলছে নবীন বিশ্বাসের বাড়িতে। বৃহস্পতিবার সকাল সকাল গিয়ে বাজার করার পালাও শেষ। রাত পোহালেই যে অতিথি বরণ। চাট্টিখানি কথা তো নয়। শুক্রবার স্ব

মতুয়া পরিবারে শুক্তো আর সোনামুগের ডাল থাকবে অমিত শাহের পাতে, সঙ্গে নলেন গুড়ের পায়েস

শেষ আপডেট: 5 November 2020 09:47

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাজো সাজো রব পড়ে গেছে নিউটাউনের আদর্শপল্লিতে। হেঁসেল ধোঁয়া মোছার কাজ চলছে নবীন বিশ্বাসের বাড়িতে। বৃহস্পতিবার সকাল সকাল গিয়ে বাজার করার পালাও শেষ। রাত পোহালেই যে অতিথি বরণ। চাট্টিখানি কথা তো নয়। শুক্রবার স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন অখ্যাত এই পাড়ায়। মধ্যাহ্ন ভোজ সারবেন আদর্শপল্লির বাসিন্দা বিজেপির কর্মী মতুয়া সম্প্রদায়ের নবীন বিশ্বাসের বাড়ি। তাই শেষমুহূর্তের জোরদার প্রস্তুতি এখন চলছে এই বাড়িতে। হাতের গুণের ষোলো আনাই এদিন রান্নায় ফুটিয়ে তুলতে কোমড় বেঁধে নেমেছেন বাড়ির দুই বউ সুচন্দ্রা আর তাঁর জা দুলালী বিশ্বাস। উত্তর ২৪ পরগনা মানেই মতুয়া ভোট। রাজ্যের শাসকদলই হোক আর কেন্দ্রের শাসকদল, ভোটের হিসেব কষে মতুয়াদের কাছে টানতে বরাবরই তৎপর সবপক্ষ। আগে এই সম্প্রদায় তৃণমূল ঘনিষ্ঠ থাকলেও এখন হিসেব বদলে গেছে অনেকখানি। মতুয়াভোটে ভাগ বসিয়েছে বিজেপিও। তাই বেড়েছে টানাপড়েনও। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। বৃহস্পতিবার বাদ করে শুক্রবার অমিত শাহ দুপুরের খাবার খাবেন সেই মতুয়া সম্প্রদায়ের নবীন বিশ্বাসের বাড়ি। তাই এখন শ্বাস ফেলার সময় নেই বিশ্বাস পরিবারের। অমিত শাহের পাতে একেবারে সাবেক বাঙালি খাবার তুলে দিতে চান বিশ্বাস পরিবার। তাই ভাত-রুটি তো থাকছেই, পাশাপাশি থাকবে একেবারে বাঙালি ঘরের আটপৌরে শুক্তো। রুটি আর চানা ডালের পাশাপাশি টক্কর দেওয়ার জন্য রাখা হচ্ছে ভাত আর সোনা মুগের ডালও। নিরামিশাষি অমিত শাহের জন্য তৈরি করা হবে পনিরের ডালনা। সঙ্গে চাটনি আর অবশ্যই একেবারে বাঙালির তকমা লাগানো নতুন গুড়ের পায়েস। শীত পড়েছে। বেশি বেগ পেতে হয়নি স্বাদে-গন্ধে মনভোলানো নতুন গুড় জোগাড় করতে। নবীনবাবু বললেন, ‘‘ভাবতেই পারছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িতে এসে দুপুরের খাবার খাবেন। যতদুর সম্ভর আয়োজন সম্পূর্ণ। আমাদের বাঙালি ঘরানাতেই তাঁকে স্বাগত জানাবো আমরা।’’ নবীনবাবুর স্ত্রী-পুত্র আর তাঁর দাদার স্ত্রী-পুত্র এই ছ’জনই কেবল উপস্থিত থাকবেন মধ্যাহ্নভোজের সময়। ইতিমধ্যেই করোনা পরীক্ষা হয়েছে এই ছ’জনের। রিপোর্ট এসেছে নেগেটিভ। তারপরেই শুরু হয়েছে প্রস্তুতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দুবার করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হওয়ার পর আবার কর্মজগতে ফিরেছেন। তাই ন্যুনতম ঝুঁকিও নয়।

```