Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলাপাতায় খোসলা শাক ভাজা দিয়ে ভাত খাবেন অমিত শাহ, জোরদার প্রস্তুতি চলছে রাজমিস্ত্রির পরিবারে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিঘে তিনেক জমি রয়েছে। তাতে চাষবাস করেন। বাকি সময় রাজমিস্ত্রির কাজ করেন। তাতেই কোনওমতে সচল থাকে সংসারের চাকাটা। সেই বাড়িতেই এখন সাজো সাজো রব। মাটির দেওয়াল রং করে আলপনা আঁকা হচ্ছে সেখানে। যেটুকু বাসন তা মেজে

কলাপাতায় খোসলা শাক ভাজা দিয়ে ভাত খাবেন অমিত শাহ, জোরদার প্রস্তুতি চলছে রাজমিস্ত্রির পরিবারে

শেষ আপডেট: 18 December 2020 11:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিঘে তিনেক জমি রয়েছে। তাতে চাষবাস করেন। বাকি সময় রাজমিস্ত্রির কাজ করেন। তাতেই কোনওমতে সচল থাকে সংসারের চাকাটা। সেই বাড়িতেই এখন সাজো সাজো রব। মাটির দেওয়াল রং করে আলপনা আঁকা হচ্ছে সেখানে। যেটুকু বাসন তা মেজেঘষে ঝকঝকে করে ফেলছেন বাড়ির মহিলারা। সীমিত সামর্থ্য। তারই মধ্যে অতিথির শাকভাতের জোগাড় করতে উঠেপড়ে লেগেছেন গোটা পরিবারের সবাই। যে সে অতিথি তো নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা। অমিত শাহের জন্য সাধ্যমতো আয়োজন করতে নাওয়া খাওয়া ভুলেছেন রাজমিস্ত্রি সনাতন সিংহের পরিবার। এই পরিবারেই শনিবার দুপুরের খাওয়া সারবেন অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধে থেকেই শালবনি থানার কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামে সনাতনের বাড়িতে তাই জোরদার ব্যস্ততা। সনাতন বললেন, ‘‘আমাদের দারিদ্রের সংসারে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে খাবার খাবেন। এটা ভেবে আমরা আনন্দে ভেসে যাচ্ছি। তাঁর জন্য ভাত, ডাল, রুটির সঙ্গে থাকবে পটল, উচ্ছে, ঢেরস, খোসলা শাক ভাজা, শুক্ত, ফুলকপির তরকারি। শেষপাতে চাটমি পাঁপড় দই, মিষ্টিও থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। খাবার দেওয়া হবে কলাপাতায়।’’ অমিত শাহের জন্য রান্না করবেন সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা। সনাতনের তিন বছরের মেয়ে সুস্মিতা বাড়িতে হঠাৎ এত লোকের আনাগোনা দেখে অবাক। একচালা মাটির বাড়ি। সামনে উঠান। পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হচ্ছে একটি পাকা বাড়ি। সেই বাড়িটি আবার সনাতনের দিদা প্রয়াত রায় মনি সিং এর নামে বরাদ্দ। নির্মাণ কাজ চলছে। মাটির যে বাড়িতে আসবেন অমিত শাহ সেই বাড়িতে রং করার পর সেখানে আলপনা দেওয়ার কাজ চলছে। এলাকার বিজেপি কর্মী নিতাই জানা, সমর সিংহ, সঞ্জয় সিং, দীপঙ্কর সিং সবাই হাত লাগিয়েছেন সনাতনের বাড়ি সাজিয়ে তুলতে। সনাতনের মা যমুনা জানান, ‘‘বৌমাকে সঙ্গে নিয়ে রান্না করব। আমাদের হাতের রান্না উনি খাবেন ভাবতেই পারছি না।’’ সনাতন জানান, তাঁর কোনও দাবি নেই। যদি কথা বলার মতো সুযোগ হয় তাহলে গ্রামের উন্নয়নের জন্য বলবেন তিনি।

```