Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবার থেকে গড়াবে ট্রেনের চাকা, প্রস্তুতি সারা বর্ধমান স্টেশনে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  ছন্দে ফিরছে রেল। লকডাউনের পর নিউ নর্মালে বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। প্রস্তুতি প্রায় সাড়া। ট্রেনের চাকা খোলার ঘোষণায় খুশি সাধারণ যাত্রী থেকে রেল আধিকারিক ও রেলকর্মীরা। হাতে গোনা গুটি কয়েক মেল- এক্সপ্

বুধবার থেকে গড়াবে ট্রেনের চাকা, প্রস্তুতি সারা বর্ধমান স্টেশনে

শেষ আপডেট: 9 November 2020 13:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  ছন্দে ফিরছে রেল। লকডাউনের পর নিউ নর্মালে বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। প্রস্তুতি প্রায় সাড়া। ট্রেনের চাকা খোলার ঘোষণায় খুশি সাধারণ যাত্রী থেকে রেল আধিকারিক ও রেলকর্মীরা। হাতে গোনা গুটি কয়েক মেল- এক্সপ্রেস আর স্টাফ স্পেশাল ট্রেন চলছে। কিন্তু তাতে কী এসে যায়। যেখানে প্রতিদিন বর্ধমান স্টেশনের উপর দিয়ে লোকাল, মেল ও এক্সপ্রেস মিলিয়ে কয়েকশো ট্রেন যাতায়াত করে। শুধুমাত্র বর্ধমান হাওড়া মেইন কর্ড শাখা মিলিয়ে প্রতিদিন লোকাল ট্রেন চলে একশো জোড়ার বেশি। যাত্রীরা চাইছেন কম নয়, বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানো হোক। না হলে ভিড় এড়ানো যাবে না। ব্যবসায়ী পল্লব দাস বলেন, ‘‘কম সংখ্যায় ট্রেন চললে যাত্রীদের ভিড় তো হবেই। তাতে সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব হবে না। কোভিড বিধি ভঙ্গ হবে। তাই রেল কর্তৃপক্ষের উচিত বেশি করে ট্রেন চালিয়ে ভিড় এড়ানো।’’ যাত্রী অরবিন্দ মণ্ডল বলেন, ‘‘আমি খুশি। কারণ ট্রেন না চলায় আমরা চরম সমস্যায় পড়েছিলাম।’’ যে স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, সেখানে এখন শ্মশানের স্তব্ধতা। হকারের চিৎকার নেই। যাত্রীদের কোলাহল নেই। নেই মাইকে ঘোষণা। তবে গত সাত মাসে বিপুল পরিমাণ ক্ষতির মুখেও বর্ধমান স্টেশন সেজে উঠেছে। প্ল্যাটফর্ম থেকে বসার জায়গা সবই নতুন করে সংস্কার করা হয়েছে। এখন সিগন্যালে লালবাতি বন্ধ হয়ে সবুজ আলো জ্বলে ওঠার পালা। বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার রঞ্জিত কুমার বলেন, ‘‘সকাল হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। স্টেশনের সব টিকিট কাউন্টার খুলবে বুধবার থেকে। তবে বেশি সংখ্যক যাত্রী যাতে স্টেশন বা ট্রেনে ভিড় করতে না পারে তার জন্য স্টেশনের জিআরপি ও আরপিএফ বাহিনী সজাগ থাকবে।’’ স্টেশন ম্যানেজার জানান, বর্ধমান হাওড়া কর্ড ও মেইন শাখায় আপাতত ৩৮ টি লোকাল ট্রেন চলবে। আর চারটি লোকাল ট্রেন চলবে বর্ধমান-কাটোয়া রেলপথে। অর্থাৎ বুধবার থেকে মোট ৪২ টি লোকাল ট্রেন চলবে। তবে বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলার কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।

```