Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার চন্দননগরে, তুঙ্গে উঠল তৃণমূলের সঙ্গে কাজিয়া

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোট ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও। তার আগেই বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়ল চন্দননগর স্টেশনে। আর তা নিয়ে শুরু হল তৃণমূল-বিজেপি তরজা। বুধবার সকালে চন্দননগর স্টেশন চত্বরে এই পোস্

বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার চন্দননগরে, তুঙ্গে উঠল তৃণমূলের সঙ্গে কাজিয়া

শেষ আপডেট: 17 February 2021 11:21

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোট ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও। তার আগেই বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়ল চন্দননগর স্টেশনে। আর তা নিয়ে শুরু হল তৃণমূল-বিজেপি তরজা। বুধবার সকালে চন্দননগর স্টেশন চত্বরে এই পোস্টার নজরে আসে। বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে ভোট দেওয়ার আবেদন জানানো হয় এই পোস্টারে। এখানে লেখা ‘চন্দননগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয়শ্রী রাম। সৌজন্যে আমরা দাদার অনুগামী।’ আর এই পোস্টার নিয়ে শুরু হয় বিজেপি-তৃণমূল তরজা। দীপাঞ্জনের দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বিজেপি প্রার্থীর নাম এভাবে কেউ ঘোষণা করে না। বিজেপি একটা শৃঙ্খলাপরায়ণ দল। সেখানে নেতৃত্ব ঠিক করে কে প্রার্থী হবেন আর কে হবেন না।’’ এই পোস্টার তাঁর বদনাম করতে তৃণমূল মেরেছে বলেও অভিযোগ করেন বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, ‘‘রাজ্যের উন্নয়নের কাজে ব্যস্ত তৃণমূল কর্মীরা। উন্নয়নের অনেক কাজ। সে সব কাজ ফেলে এই সমস্ত কাজ করার কোনও ইচ্ছে বা সময় কোনওটাই নেই। বিজেপির অনেক নেতা। নতুন আর পুরোনোদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কে টিকিট পাবে তা নিয়েও তাই দ্বন্দ্ব শুরু হয়েছে।’’ হুগলির ১৮টা আসনে প্রার্থী হওয়ার জন্য প্রায় শতাধিক আবেদন পত্র জমা পড়েছে বলে জানা গেছে। তাই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব জোরদার করে তুলে ধরা হচ্ছে। বিজেপি নেতৃত্বও তা খারিজ করে দিয়েছে। সবমিলিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন নিয়ে এই পোস্টার ঘিরে সরগরম গোটা চন্দননগর।

```