Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজু বিস্তের ছবি দিয়ে ‘সাংসদ কোথায়’ পোস্টার শিলিগুড়িতে, থানায় অভিযোগ দায়ের বিজেপির

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সাংসদ কোথায়, প্রশ্ন তুলে পোস্টার পড়ল শিলিগুড়িতে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের ছবি দেওয়া ওই পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, সাংসদের বিরুদ্ধে জনমত গড়তে এই পথ নিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বী

রাজু বিস্তের ছবি দিয়ে ‘সাংসদ কোথায়’ পোস্টার শিলিগুড়িতে, থানায় অভিযোগ দায়ের বিজেপির

শেষ আপডেট: 7 May 2020 11:54

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সাংসদ কোথায়, প্রশ্ন তুলে পোস্টার পড়ল শিলিগুড়িতে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের ছবি দেওয়া ওই পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, সাংসদের বিরুদ্ধে জনমত গড়তে এই পথ নিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার রাতে শিলিগুড়ির হিলকার্ট রোড ও সংলগ্ন এলাকায় এই পোস্টারগুলি নজরে আসে। পোস্টারে দার্জিলিংয়ের সাংসদের ছবির নীচে লেখা ‘এমপি রাজু বিস্ত কোথায় খবর দাও’। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তার কোনও উল্লেখ নেই। বৃহস্পতিবার সকাল থেকেই এই নিয়ে সরব হয় বিজেপি। দলের শিলিগুড়ি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল পোস্টার কাণ্ডে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির দাবি দার্জিলিংয়ের সাংসদ এলাকার মানুষের পাশেই আছেন। তিনি দিল্লিতে থেকেই তাঁর সংসদীয় এলাকার মানুষ যাতে ঠিকমতো ত্রাণ পান তার তদারকি করছেন। মানুষ অসুবিধায় পড়লে তার দেখভালও করছেন। প্রবীণ আগরওয়াল বলেন, ‘‘ রাজ্যে এলেই তো তাঁকে রাজ্য সরকার কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিত। আমাদের কোনও সাংসদকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে। তাই দূর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।’’ এভাবে তাঁর ছবি- সহ পোস্টার দেওয়া চরিত্রহননের অপচেষ্টা বলেই অভিযোগ বিজেপির। প্রবীণ আগরওয়ালের দাবি, রাজ্যের শাসকদলই এর পেছনে রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘‘‌তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। এই দুর্দিনে সাংসদ কেন এলাকায় নেই, সাধারণ মানুষই সেই প্রশ্ন তুলছেন।’‌’

```