Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেল পালানো ডাকাতকে গ্রেফতার করে ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপাড়ায় ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২৪ ঘন্টার মধ্যে উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল চন্দননগর পুলিশ। বমাল সমেত ধরা পড়ল ডাকাত দল। শুক্রবার উত্তরপাড়া রাজেন্দ্র এভিনিউয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় ভরদুপুরে হানা দেয় ডাকাতদল। ১৭ লক্ষ ২৮ হাজার ৩২

জেল পালানো ডাকাতকে গ্রেফতার করে ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপাড়ায় ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিশ

শেষ আপডেট: 6 June 2020 07:51

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২৪ ঘন্টার মধ্যে উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল চন্দননগর পুলিশ। বমাল সমেত ধরা পড়ল ডাকাত দল। শুক্রবার উত্তরপাড়া রাজেন্দ্র এভিনিউয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় ভরদুপুরে হানা দেয় ডাকাতদল। ১৭ লক্ষ ২৮ হাজার ৩২৫ টাকা লুট করে পালানোর সময় টাকার কয়েকটা বান্ডিল রাস্তায় ফেলে যায় ডাকাতরা। তদন্তে নেমে সোর্স ইনফরমেশান ও সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে পুলিশ। চন্দননগরের কমিশনার হুমায়ুন কবীর জানান, ডাকাতির পর ভদ্রকালী মোড়ের পিছনের জঙ্গলে টাকা ভাগ করতে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। নির্ধারিত সূত্রে খবর পেয়ে চন্দননগরের ডিসি ঈশানী পালের নেতৃত্বে পুলিশ সেখানে হানা দিয়ে সঞ্জয় পাসোয়ান ওরফে ছোটু, তাপস দাস ওরফে গোপাল এবং সঞ্জীব পাসোয়ানকে গ্রেফতার করে। তাদের জেরা করেই প্রীতম ওরফে দেবজিতের নাম জানতে পারে পুলিশ। চুঁচু্ড়ার রবীন্দ্রনগরে প্রীতমের শ্বশুরবাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে ধরা হয়। প্রীতমের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়। হুমায়ুন কবীর বলেন, ‘‘পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পরে জেল হয়েছিল প্রীতমের। চৌদহা জেল থেকে ফেরার হয় সে। রাজ্যের বিভিন্ন জেলায় দশ-বারোটা ডাকাতির অভিযোগ রয়েছে এই দুষ্কৃতীর বিরুদ্ধে। সোনার দোকানে ডাকাতি, পেট্রোল পাম্পে ডাকাতি, ব্যাঙ্ক ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’’ জেরায় প্রীতম জানিয়েছে, লকডাউনের সময় বিহারের বসেরা গ্রাম থেকে সাইকেল নিয়ে আসে। উত্তরপাড়ায় এক সময় থাকত প্রীতম। তাই তার চেনা জায়গা। ডাকাতির আগে ব্যাঙ্কে গিয়ে দু’বার রেইকিও করে সে। ধৃত সঞ্জয় পাসোয়ান বাস কনডাক্টর। তাপস রঙের কাজ করে। সঞ্জীব পাসোয়ানও ড্রাইভার। এরা তিনজনেই প্রীতমের পূর্ব পরিচিত। ধৃতদের কাছ থেকে একটি মোটরবাইক এবং একটি চার চাকার গাড়ি পাওয়া গেছে। ডাকাতির জন্য দুষ্কৃতীরা এই গাড়ি দু’টিই ‌ব্যবহার করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দুপুরের পর ক্যাশ মেলাচ্ছিলেন রাজেন্দ্র এভিনিউয়ে ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের  শাখার কর্মীরা। সে সময় ফাঁকাই ছিল ব্যাঙ্ক। তিনজন দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে  আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে টাকা লুট করে। লুঠপাটের পর মোটরবাইক চালিয়ে ফিরে যাওয়ার সময় তাদের ব্যাগ থেকে রাস্তায় টাকার বান্ডিল ছড়িয়ে পরে বলে জানিয়েছেন পথচারীরা। কিন্তু সে টাকা না তুলেই চম্পট দেয় ডাকাতদল। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে । ডাকাতির পর হুগলি হাওড়া বর্ডারে নাকা তল্লাশি শুরু করে। শেষমেশ ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা হল এই ব্যাঙ্ক ডাকাতির।  

```