Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টি পোর্টে হামলায় তৃণমূলের শ্রমিক নেতার খোঁজে হন্যে পুলিশ, ডুয়ার্সেও চলছে অভিযান

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে আইএনটিটিইউসির আন্দোলনে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল নিউ জলপাইগুড়ির কাছে ইনল্যান্ড কন্টেনার ডিপো (টি পার্কে)। সেই বিক্ষোভ মারমুখী হয়ে ওঠে অচিরেই। অভিযোগ বেপরোয়া ভাঙচুর চালানো হয় এই ড্

টি পোর্টে হামলায় তৃণমূলের শ্রমিক নেতার খোঁজে হন্যে পুলিশ, ডুয়ার্সেও চলছে অভিযান

শেষ আপডেট: 6 February 2021 12:23

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে আইএনটিটিইউসির আন্দোলনে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল নিউ জলপাইগুড়ির কাছে ইনল্যান্ড কন্টেনার ডিপো (টি পার্কে)। সেই বিক্ষোভ মারমুখী হয়ে ওঠে অচিরেই। অভিযোগ বেপরোয়া ভাঙচুর চালানো হয় এই ড্রাইপোর্টে। হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আইএনটিটিইউসসি নেতা প্রসেনজিৎ রায়ের খোঁজে হন্যে পুলিশ। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের ওই নেতা। টি পার্কে বেপরোয়া হামলার ঘটনায় শিল্পমহলে বিরূপ বার্তা গিয়েছে। শিল্পপতিদের আস্থা ফেরাতে এই পরিস্থিতিতে প্রসেনজিৎ রায়কে যে কোনও মূল্যে গ্রেফতার করতে চাইছে পুলিশ। অন্তত কিছুদিনের জন্য এই অভিযুক্তকে হেফাজতে হেফাজতে পেতে মরিয়া পুলিশ। তাই জোরদার তল্লাশি চলছে সম্ভাব্য সমস্ত জায়গাতেই। তবে এখনও অধরা প্রসেনজিৎ। যদিও সূত্রের খবর শুক্রবার সকালেও আইএনটিটিইউসির বৈঠকে প্রসেনজিৎ উপস্থিত ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করতে পারে জেনেই বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির টি পার্কে শ্রমিক নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছেন আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায় ও তাঁর অনুগামীরা। কিন্তু টি পার্কের ব্যবসায়ীদের যুক্তি, অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে কাজ হয় সেখানে। তাই স্থানীয় অদক্ষ শ্রমিকদের নিয়োগের সুযোগ কম। এই নিয়ে টানাপড়েন চলাকালীন বৃহস্পতিবার সকালে সেখানে ফের বিক্ষোভ শুরু করেন আইএনটিটিইউসি-র কর্মী সমর্থকরা। তাঁরা দাবি তোলেন, স্থানীয়দের নিয়োগে গুরুত্ব দিতে হবে। অচিরেই শুরু হয় তাণ্ডব। পার্ক কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা অফিসে ঢুকে ল্যাপটপ কমপিউটার সমস্ত ভেঙে ফেলে। নষ্ট করে দেয় নথিপত্র। তাদের তাণ্ডবে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পার্কের কর্মীরা। গোটা এলাকা কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায়। টি পার্কের দায়িত্বে থাকা প্রিস্টেইন ইনফ্রা প্রোজেক্টসের দুই ডিরেক্টর সঞ্জয় মারওয়ার ও অভিরাল জৈন অভিযোগ করেন, আইসিডিতে শ্রমিক নিয়োগের দাবি ছাড়াও রেক প্রতি এক লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন প্রসেনজিৎ রায়। তাই নিয়েও দু’পক্ষের টানাপড়েন চলছিল। টি পার্কে তাণ্ডবের পর এই আইএনটিটিইউসি নেতার সন্ধানে এনজেপি থানার পুলিশ মালবাজার পর্যন্ত যায়। প্রসেনজিতের চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সহকারি পুলিশ কমিশনার (পূর্ব-১)শুভেন্দ্র কুমার দাবি করেন, যারা অভিযুক্ত তাঁদের সকলকেই ধরা পড়বে। ভাঙচুর ও সম্পত্তির ক্ষতির জেরে টি পার্ক একমাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

```