Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

গরম ভাত আর খাসির মাংসে ধৃত বিজেপি নেতা কর্মীদের জমজমাট মধ্যাহ্নভোজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায়

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: খাসির মাংসের সঙ্গে গরম ভাত। মধ্যাহ্নভোজের এটাই ছিল মেনু। ভেনু জলপাইগুড়ি কোতোয়ালি থানা। লকডাউনে পালাপার্বনের প্রশ্ন নেই। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপির  নেতাকর্মীদের জন্যই ছিল এই আয়োজন। সোমবার সকালে বাড়ি

গরম ভাত আর খাসির মাংসে ধৃত বিজেপি নেতা কর্মীদের জমজমাট মধ্যাহ্নভোজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায়

শেষ আপডেট: 14 July 2020 11:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: খাসির মাংসের সঙ্গে গরম ভাত। মধ্যাহ্নভোজের এটাই ছিল মেনু। ভেনু জলপাইগুড়ি কোতোয়ালি থানা। লকডাউনে পালাপার্বনের প্রশ্ন নেই। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপির  নেতাকর্মীদের জন্যই ছিল এই আয়োজন। সোমবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি মোবাইল ফোনের দোকানের সামনে উত্তর দিনাজপুরের হেমতাবাধের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার উত্তরবঙ্গে বনধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বনধের সমর্থনে পথে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। জলপাইগুড়ি শহর ও লাগোয়া এলাকাতেও সকাল সকাল পথে নেমে দোকানপাট খোলায় ও যান চলাচলে বাধা দেন বিজেপি কর্মীরা। স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টির অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির শতাধিক নেতা কর্মী। ধৃতদের নিয়ে আসা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সেখানে পুরুষদের রেখে মহিলাদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মহিলা থানায়। দুপুর গড়াতে খিদে পায় গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের। সেই কথা জানালেই পুলিশের পক্ষ থেকে তাঁদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করতে নেমে পড়েন পুলিশ কর্মীরা। ফয়েল প্যাক করে আনা হয় তাঁদের পছন্দের মেনু খাসির মাংস আর ভাত। পরম তৃপ্তিতে পেটপুরে মাংস-ভাত খেয়ে খুবই খুশি বিজেপির নেতা কর্মীরা। বিজেপি মজদুর মোর্চার জেলা সভাপতি মানস মুস্তাফি বলেন, ‘‘গ্রেফতার করে কোতোয়ালি থানায় আনার পর পুলিশ আমাদের জিজ্ঞাসা করে আপনারা দুপুরে কী খাবেন। আমরা বলি খাসির মাংস আর গরম ভাত খাব। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে মাংস-ভাত আনানোর ব্যবস্থা করা হয়। পুলিশের আপ্যায়নে আমরা খুবই খুশি।’’  

```