Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

এবার ডায়মন্ডহারবারের বিধায়কের মান ভাঙাতে আসরে পিকের টিম, সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলেন দীপক হালদার

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বিধায়কের মান ভাঙাতে গিয়ে খালি হাতে ফিরতে হল পিকের টিমকে। ২৭ শে ডিসেম্বর কেল্লার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অনুপস্থিত ছিলেন‌ ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। জানিয়েছিলেন, দায়সারা ভাবে তাকে হোয়াট

এবার ডায়মন্ডহারবারের বিধায়কের মান ভাঙাতে আসরে পিকের টিম, সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলেন দীপক হালদার

শেষ আপডেট: 29 December 2020 11:13

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বিধায়কের মান ভাঙাতে গিয়ে খালি হাতে ফিরতে হল পিকের টিমকে। ২৭ শে ডিসেম্বর কেল্লার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অনুপস্থিত ছিলেন‌ ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। জানিয়েছিলেন, দায়সারা ভাবে তাকে হোয়াটস অ্যাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই সভায় যাননি তিনি। বিধায়কের মান ভাঙাতে মঙ্গলবার কপাটহাটে বিধায়ক দীপক হালদারের অফিসে কাছে যান পিকের টিমের চার সদস্য। তাঁদের কাছেও সেদিনের সভায় তাঁকে যে ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দীপকবাবু অভিযোগ করেন, গত সাড়ে চার বছর ধরে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।  ১৯৮৪ সাল থেকে রাজনীতির ময়দানে তিনি রয়েছেন। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে না। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তাঁর অনুগামী হয়ে দল ছাড়ছেন একের পর এক তৃণমূল নেতা। তিনিও কি সেই পথে, এ প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দেননি দীপকবাবু। বিধায়কের অভিমান ভাঙাতে পিকের টিম এ দিন তাঁর কপাটহাটের জনসংযোগ কার্যালয়ে যায়। তাঁরা চলে যাওয়ার পর দীপকবাবু জানান ১৫ জানুয়ারির আগে তিনি কোনও মন্তব্য করবেন না। অর্থাৎ সমস্ত জল্পনা জিইয়ে রাখলেন বিধায়ক। আবার পাশাপাশি আগামীতে তিনি রাজনীতিতে থাকবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিধায়ক দীপক হালদার। সব মিলিয়ে এবার খবরের শিরোনামে খোদ ডায়মন্ডহারবারের বিধায়ক।

```