Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোলা নদীর সেতুতে ফাটলের খবরে চাঞ্চল্য জলপাইগুড়িতে, ছুটলেন পুরসভা ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করলা নদীর দুটি সেতুতে ফাটল। খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল জলপাইগুড়িতে। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি‌ শহরের করলা নদীর ওপর দিনবাজার সেতু ও সুভাষ সেতু বসে গেছে এমন খবর আসে প্রশাসনের কাছে। খবর আসার সাথে সাথে প

করোলা নদীর সেতুতে ফাটলের খবরে চাঞ্চল্য জলপাইগুড়িতে, ছুটলেন পুরসভা ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা

শেষ আপডেট: 25 September 2020 12:08

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করলা নদীর দুটি সেতুতে ফাটল। খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল জলপাইগুড়িতে। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি‌ শহরের করলা নদীর ওপর দিনবাজার সেতু ও সুভাষ সেতু বসে গেছে এমন খবর আসে প্রশাসনের কাছে। খবর আসার সাথে সাথে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। সেতু দু’টির পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে ছুটে আসেন পুরসভা ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা। আসে পুলিশও। সেতু দু’টিতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। শুরু হয় সেতুর স্বাস্থ্য পরীক্ষা। জলপাইগুড়ি শহরের দুই প্রান্ত‌কে জুড়ে রাখা করলা নদীর ওপর এই সেতু দু’টি‌ দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছোট বড় গাড়ি চলাচল করে। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলছে জলপাইগুড়িতে। জল বেড়েছে নদীগুলিতে। বেশ কিছু ওয়ার্ড জলের নীচে। এই পরিস্থিতিতেই প্রায় পাঁচ দশকের পুরোনো এই সেতু দুটি নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয় বলে প্রাথমিক ধারনা। স্থানীয় বাসিন্দা‌দের দাবি, সেতু দুটি একেবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। ফাটল রয়েছে দু’টি সেতুতেই। অবিলম্বে প্রশাসনের ব‍্যবস্থা নেওয়া উচিত। না হলে বড়রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে‌ন জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চ‍্যাটার্জি। তিনি বলেন, ‘‘করলা সেতুতে ধস নেমেছে এমন একটি খবর পেয়ে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখেন। দিনবাজার সেতুতে তেমন কিছু পাওয়া যায়নি। তবে সুভাষ সেতুর বয়স যেহেতু ৫০ বছর হয়েছে, তাই এই সেতুতে কিছু গন্ডগোল দেখা যাচ্ছে। তাই এই সেতুর মেরামতির জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।’’ বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে বলে জানান তিনি।

```