Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলিন্ডার শেষ, অপারেশনের আগে চড়াদামে গ্যাস কিনতে হচ্ছে বর্ধমান মেডিক্যালে আসা রোগীদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জোগান নেই। তাই বাইরে থেকে চড়া দামে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিনতে হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হওয়া রোগীর পরিজনদের। তবেই হচ্ছে অপারেশন। সার্জারির জন্য প্রয়োজন হয় এই কার্বন ডাই

সিলিন্ডার শেষ, অপারেশনের আগে চড়াদামে গ্যাস কিনতে হচ্ছে বর্ধমান মেডিক্যালে আসা রোগীদের

শেষ আপডেট: 3 December 2020 10:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জোগান নেই। তাই বাইরে থেকে চড়া দামে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিনতে হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হওয়া রোগীর পরিজনদের। তবেই হচ্ছে অপারেশন। সার্জারির জন্য প্রয়োজন হয় এই কার্বন ডাই অক্সাইড গ্যাস। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই গ্যাসের সাতটি সিলিণ্ডার রয়েছে। প্রতিটি সিলিণ্ডারে পাঁচ কেজি করে গ্যাস থাকে। এই দিয়েই বর্ধমান হাসপাতালে সার্জারি বিভাগে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড গ্যাস সরবরাহ করা হয় । কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এই সাতটি সিলিণ্ডারই সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। ফলে প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না রোগীরা। অপারেশনের আগে বাইরে থেকে এই গ্যাসের সিলিণ্ডার কিনে আনতে হচ্ছে। হাসপাতালের নিউ বিল্ডিংয়ে সার্জারি বিভাগে ভর্তি থাকা হাটগোবিন্দপুরের বাসিন্দা স্বপন মালিক জানান, মঙ্গলবার তাঁর হার্নিয়া অপারেশন হয়। সোমবার সকালে কার্বন গ্যাসের সিলিণ্ডার বাইরে থেকে কিনে আনার জন্য বলা হয় তাঁকে। তিনি আটশো টাকা দিয়ে এই গ্যাসের সিলিণ্ডার কিনে আনার পরে তবেই তারঁ অস্ত্রোপচার হয়েছে। ওই বিভাগে ভর্তি থাকা বর্ধমান শহরের শাঁকারিপুকুরের বাসিন্দা রূপম বাগের গলব্লাডার স্টোন অপারেশন হওয়ার কথা। তাঁর পরিবারকেও বাইরে থেকে গ্যাস সিলিণ্ডার কিনে আনার কথা বলা হয়েছে। ওই ওয়ার্ডে ভর্তি থাকা হুগলি জেলার বৈঁচির রাজু হালদার, অনীশ রায়দের বক্তব্য, তাঁদেরও অপারেশন করার জন্য বাইরে থেকে গ্যাস কিনে আনতে বলা হয়েছে। রোগীর পরিজনদের অভিযোগ, আর্থিক সঙ্গতি না থাকায় বিনামূল্যে চিকিৎসা করার জন্যই তাঁরা হাসপাতালে এসেছেন। সেখানে বাইরে থেকে গ্যাস কেনার জন্য টাকা খরচ করতে হচ্ছে। দ্রুত এই গ্যাস সরবরাহ করার দাবি জানিয়েছেন রোগীর পরিজনরা৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার প্রবীর সেনগুপ্ত বলেন, ‘‘গ্যাসের সিলিণ্ডারগুলি ভর্তি করার অর্ডার পাঠানো হয়েছে। আশা করছি দু-একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

```