Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আটমাস পর বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার চালু হতে স্বস্তি ফিরল যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চালু হল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর শুক্রবার তালা খুলল বিশ্বভারতীর। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড ও পূর্ব বর্ধমানের একাংশের সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম বিশ্বভারতী ফাস্ট প

আটমাস পর বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার চালু হতে স্বস্তি ফিরল যাত্রীদের

শেষ আপডেট: 11 December 2020 09:32

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চালু হল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর শুক্রবার তালা খুলল বিশ্বভারতীর। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড ও পূর্ব বর্ধমানের একাংশের সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। ৫৩০৪৭ আপ বিশ্বভারতী বিকেল ৪ টা ৩৫ মিনিটে ছাড়ে হাওড়া থেকে। ৫৩০৪৮ ডাউন বিশ্বভারতী ভোর ৫টা ১০ মিনিটে ছাড়ে রামপুরহাট স্টেশন থেকে। বীরভূমের লাইফলাইন বিশ্বভারতীর এই ছিল রোজনামচা। এই ১৬ কামরার ট্রেন বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাতায়াতের জন্য এই ট্রেনের উপরেই নির্ভর করেন ব্যবসায়ীরা। লকডাউন পর্বে আরও অনেক কিছুর মতো স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল। নভেম্বর মাসের মাঝামাঝি শুরু হয় বর্ধমান-হাওড়া মেইন ও কর্ড শাখায় লোকাল ট্রেন। সপ্তাহ খানেক আগে চালু হয় বর্ধমান রামপুরহাট ও আসানসোল রেলপথে লোকাল ট্রেন। আর এবার চালু হল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। ব্যবসায়ীরা তো বটেই, রোগীদের নিয়ে কলকাতায় হাসপাতালে যাওয়ার থাকলেও আত্মীয় স্বজনদের ভরসা বিশ্বভারতী। সকাল সকাল কলকাতা পৌঁছে ডাক্তার দেখিয়ে আবার বিকেলের ট্রেন ধরে ফিরে আসা যায়। হাওড়া থেকে বর্ধমান ৯০ কিলোমিটার পথে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার চুঁচুড়া, চন্দনগর ও ব্যাণ্ডেল স্টেশনে থামে। আর রবিবার বা যে কোন সরকারি ছুটির দিনে থামে মেমারি স্টেশনে। বর্ধমান থেকে রামপুরহাট ১০৬ কিলোমিটার যাত্রাপথে বিশ্বভারতী থামে সব স্টেশনেই। তাই এলাকার বাসিন্দাদের সবার কাছে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের আলাদা গুরুত্ব। শ্রীরামপুর ইএসআই হাসপাতালের কর্মী শ্রীমন্ত মুখার্জি বলেন, ‘‘বিশ্বভারতী আমাদের কাছে বড় ভরসার ট্রেন। লেট করলেও আমরা জানি বাড়ি ঠিক পৌঁছে দেবে।’’ এতদিন পর ট্রেন চালু হওয়ায় খুব খুশি তাঁরা। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও বিশ্বভারতী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুসকরার ব্যবসায়ী শ্যামল ঠাকুর বলেন, ‘‘৪০ বছর ধরে বিশ্বভারতীতে যাতায়াত করি। অনেক সুখ দুঃখের সাক্ষী এই ট্রেন। বড় মাল আসে ট্রান্সপোর্টে। আর বাকী ছোট পেটি আমরা বিশ্বভারতীর ল্যাগেজ ভ্যানে চাপিয়ে নিয়ে আসি।’’ রামপুরহাটের বাসিন্দা পেশায় শিক্ষক অরিন্দম ঘোষ বলেন, ‘‘বিভিন্ন সময়ে প্রয়োজনে বিকাশভবনে যেতে হয়। ভোরে বিশ্বভারতী ধরে ঠিক সময়ে পৌঁছে যাই। আবার রাতে ফিরে আসি।’’ বর্ধমান-রামপুরহাট লুপলাইনের মধ্যে পড়ে দুটি গুরুত্বপূর্ণ স্টেশন বোলপুর শান্তিনিকেতন ও তারাপীঠ। প্রতিদিন প্রচুর বিশ্বভারতীতে এসে নামে‌ন এখা‌নে। তাই বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন লুপলাইনের যাত্রীরা। বিশ্বভারতীর পাশাপাশি এদিন হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেসও চালু হল।

```