Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকা ধানের জমি ডুবল পিএইচইর ট্রিটমেন্ট প্ল্যান্টের জলে, মাথায় হাত মানিকচকের চাষিদের

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: পাকা ধানের জমি ডুবল পিএইচইর  ট্রিটমেন্ট প্ল্যান্টের অপ্রয়োজনীয় জলে। ঘটনায়  চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। মানিকচকের মথুরাপুরে অঞ্চলের কামালপুর এলাকার চাষিদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি বর্তমানে জলের নীচে। পিএ

পাকা ধানের জমি ডুবল পিএইচইর ট্রিটমেন্ট প্ল্যান্টের জলে, মাথায় হাত মানিকচকের চাষিদের

শেষ আপডেট: 30 November 2020 12:02

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: পাকা ধানের জমি ডুবল পিএইচইর  ট্রিটমেন্ট প্ল্যান্টের অপ্রয়োজনীয় জলে। ঘটনায়  চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। মানিকচকের মথুরাপুরে অঞ্চলের কামালপুর এলাকার চাষিদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি বর্তমানে জলের নীচে। পিএইচই দফতরের পরিশোধিত ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে অপ্রোজনীয় জল ঢুকেছে পাকা ধানের জমিতে। কৃষকদের আশ্বস্থ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি। কামালপুরে রয়েছে পিএইচইর জল পরিশোধনের ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানকার অপ্রয়োজনীয় জল কামালপুর এলাকার একটি সরকারি পুকুরে ফেলা হয়। অভিযোগ, বিপুল পরিমাণে জল ফেলার ফলে সেই জলে প্লাবিত হয়েছে পুকুর সংলগ্ন জমি। ধান কেটে ঘরে তোলার আগে এভাবে জলের তলায় জমি তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এই এলাকায় শতাধিক পরিবার চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। লকডাউন পরবর্তী সময়ে ঋণ নিয়ে জমিতে চাষাবাদ করেছেন তাঁরা। ধান পেকে যাওয়ায় কাটার কাজ শুরু হতে চলেছে। ঠিক সেই সময় পিএইচইর জলে প্লাবিত হয়েছে পাকা ধানের জমি। বিগত বছরগুলোতেও একই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকার চাষি পরিবারগুলি। সে সময় পিএইচই কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এখন দ্রুত জমি থেকে জল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ সেই দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তা না হলে তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন। ঘটনা নিয়ে পিএইচই কর্তৃপক্ষের কোনও বক্তব্য না পাওয়া গেলেও দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল। তিনি জানান, ট্রিটমে‌ন্ট প্ল্যান্টের অপ্রয়োজনীয় জল প্লাবিত হয়ে যাওয়ার সমস্যা হয়েছে চাষিদের। তাই তাঁদের যাতে কোনওরকম ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য পিএইচইর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সমগ্র বিষয়টি জানানো হয়েছে।

```