Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসময়ে জমিতে সেচখালের জল ঢোকায় মাথায় হাত ভাতারের ধানচাষিদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অসময়ে সেচখালে জল। ডুবে গেল পাকা ধানের জমি। ধান কাটার মুখে চরম সমস্যায় ভাতারের চাষিরা। খরিফ মরসুমের পাকা ধান জমি থেকে কাটার কাজ শুরু হয়েছে। কাটা ধান জমিতে ফেলে রাখা হয়েছে। এই সময় সেচখালের জল ধানজমি প্লাবিত কর

অসময়ে জমিতে সেচখালের জল ঢোকায় মাথায় হাত ভাতারের ধানচাষিদের

শেষ আপডেট: 21 November 2020 06:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অসময়ে সেচখালে জল। ডুবে গেল পাকা ধানের জমি। ধান কাটার মুখে চরম সমস্যায় ভাতারের চাষিরা। খরিফ মরসুমের পাকা ধান জমি থেকে কাটার কাজ শুরু হয়েছে। কাটা ধান জমিতে ফেলে রাখা হয়েছে। এই সময় সেচখালের জল ধানজমি প্লাবিত করায় ভাতার ব্লকের আমারুন ১ নম্বর অঞ্চলের বেশ কয়েকটি এলাকার কৃষকদের মাথায় হাত পড়েছে। ভাতার ব্লকের আড়া, আমারুন প্রভৃতি এলাকার ধানের জমিতে জল দাঁড়িয়ে আছে। এলাকার কৃষকরা জানান, বুধবার রাত থেকে ডিভিসি সেচখালে হঠাৎ হুহু করে জল বাড়তে শুরু করে। সেচখালের কিছু অংশে বাঁধ ভাঙা ছিল। ফলে জল ঢুকে পড়েছে জমিতে। এলাকার চাষি জহিরউদ্দিন বলেন, ‘‘এই অবস্থায় সেচখালের জলে  পাকা ধানের প্রচুর ক্ষতি হয়ে গেল। এখন যা অবস্থা হয়ে গেল তাতে মাঠ শুকোতে একমাস লাগবে। তার আগে মাঠে ধান কাটার মেশিন নামানো যাবে না।’’ চাষি জসিম মোল্লা বলেন, ‘‘এবছর এমনিতেই পোকায় ধানের ব্যাপক ক্ষতি করেছে। জমিতে নাগাড়ে কীটনাশক প্রয়োগ করেও পোকা আটকানো যায়নি। এখন পাকাধানের জমিতে জল ঢুকে গেল। কী করব ভেবে পাচ্ছি না।’’ এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন এই এলাকার কৃষকরা। ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ পাল বলেন ‘‘ভাতারের একটা অংশের খুব ক্ষতি হয়েছে। পাকাধানের জমিতে ক্যানেলের জল ঢুকে গেছে। আমি নিজে এলাকা ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্তদের জন্য কি করা যায় দেখা হচ্ছে।’’

```