Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানে বাইক চুরি চক্রে গ্রেফতার আরও ১, নদিয়ার বাড়ি থেকে পাকড়াও দুষ্কৃতী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাইক চুরি চক্রের আরও একজনকে গ্রেফতার করল জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম ইমরান শেখ। নদিয়ার চাপড়া থানার ফুলবাড়িতে তার বাড়ি। বুধবার রাতে জামালপুর থানার জৌগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে ব

বর্ধমানে বাইক চুরি চক্রে গ্রেফতার আরও ১, নদিয়ার বাড়ি থেকে পাকড়াও দুষ্কৃতী

শেষ আপডেট: 10 September 2020 17:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাইক চুরি চক্রের আরও একজনকে গ্রেফতার করল জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম ইমরান শেখ। নদিয়ার চাপড়া থানার ফুলবাড়িতে তার বাড়ি। বুধবার রাতে জামালপুর থানার জৌগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও বাইক উদ্ধারের সম্ভাবনার কথা জানিয়ে এবং চক্রের বাকিদের হদিস পেতে ইমরানকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন সিজেএম। দু’দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এ দিন রাহুল মণ্ডল ও বুলবুল মণ্ডলকে ফের আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে রবিবার তাদের ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক। কিছুদিন আগে জামালপুর থানার জৌগ্রামের হাটতলার বাসিন্দা রিঙ্কু দাসের বাইকটি চুরি হয়ে যায়। বাইকটি বাড়িতে রাখা ছিল। রাতে পাঁচিল টপকে ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে বাইকটি নিয়ে পালায় চোর। পরের দিন সকালে বাইক চুরির বিষয়টি জানতে পারেন রিঙ্কু। সেদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস রাহুল ও বুলবুলকে গ্রেফতার করে। নদিয়ার ধুবুলিয়া ও করিমপুর বাসস্ট্যান্ড এলাকায় তাদের বাড়ি। কিছুদিন আগে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার একটি মামলায় নদিয়ার পুলিশ তাদের গ্রেফতার করেছিল। জিজ্ঞাসাবাদে জামালপুরের বাইক চুরির মামলায় তাদের জড়িত থাকার কথা জানা যায়। নদিয়ার সংশোধনাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন জামালপুর থানার তদন্তকারী অফিসার। জিজ্ঞাসাবাদে বাইক চুরিতে জড়িত থাকার তথ্য উঠে আসে। এরপরই তাদের গ্রেফতার দেখায় জামালপুর থানার পুলিশ। আদালতে পেশ করে তাদের পাঁচদিন হেফাজতে নেয় পুলিশ। হেফাজতে নিয়ে নদিয়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তবে খালি হাতে ফিরতে হয় পুলিশকে। পরে তাদের নিয়ে তল্লাশি চালিয়ে জামালপুরের সেলিমাবাদ থেকে দু’টি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ। নদিয়ার চাপড়া ও উত্তর ২৪ পরগনার পেট্রোপোলে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চুরি করা বাইক তারা পাচার করত বলে জানতে পেরেছে পুলিশ।

```