Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানে গোল্ডলোন সংস্থায় ডাকাতির ঘটনায় নিউটাউন থেকে গ্রেফতার এক অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের বিসি রোডে গোল্ডলোন সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় কলকাতা লাগোয়া নিউটাউন থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিপ্লব রায়। বাড়ি নিউটাউনের প্রমোদনগরে। সোমবার গভীর রাতে তার বাড়ি থেকে পুলিশ ওই য

বর্ধমানে গোল্ডলোন সংস্থায় ডাকাতির ঘটনায় নিউটাউন থেকে গ্রেফতার এক অভিযুক্ত

শেষ আপডেট: 28 July 2020 10:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের বিসি রোডে গোল্ডলোন সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় কলকাতা লাগোয়া নিউটাউন থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিপ্লব রায়। বাড়ি নিউটাউনের প্রমোদনগরে। সোমবার গভীর রাতে তার বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গত ১৭ জুলাই ভরদুপুরে বর্ধমান থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে বিসি রোডের উপর দিন‌ের আলোয় এক ব্যক্তিকে গুলি করে মোটরবাইকে উঠে পালিয়েছিল দুষ্কৃতীরা। প্রকাশ্যে এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা এলাকায়। খবর পেয়ে ছুটে যান জেলার এসপি-সহ পদস্থ পুলিশ কর্তারা। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায় বিসি রোডের কংগ্রেস পার্টি অফিসের উল্টোদিকে একটি গোল্ডলোন সংস্থার অফিসে হানা দিয়েছিল ডাকাতদল। প্রায় সাত-আটজনের দুষ্কৃতী দলটি ওই সংস্থার অফিসে ঢুকে কর্মীদের মারধর করে প্রায় ৩০ ভরি সোনা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। সেই সময় ওই গোল্ড লোন সংস্থার অফিসে ঢুকতে গিয়েছিলেন এক যুবক। তিনি ডাকাতদের বাধা দেওয়াতেই তাঁকে ঠেলতে ঠেলতে রাস্তার উপর এনে গুলি চালায় দুষ্কৃতীরা। দিনদুপুরে বিসি রোডের মত জনবহুল জায়গায় ডাকাতি ও প্রকাশ্যে গুলি চালিয়ে একজনকে জখম করার ঘটনায় রীতিমত  হতবাক হয়ে যান বাসিন্দারা। শুরু হয় তদন্ত। ঘটনার পরের দিনই কলকাতা থেকে সিআইডির একটি দল তদন্তে সাহায্যের জন্য বর্ধমানে গিয়েছিল। সোমবার নিউটাউনের প্রমোদনগর থেকে গ্রেফতার হওয়া বিপ্লবকে মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশের অনুমান ধৃত এই যুবক ওই ডাকাতির ঘটনায় লিংকম্যানের কাজ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই বাকিদের খোঁজ মিলবে। তাই ধৃতকে সাতদিন পুলিশ হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। এই ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় শহরজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। ১৭ তারিখ ওই ঘটনার পরেই গোটা শহর নাকাবন্দি করে তল্লাশি চালায় পুলিশ। তবুও এতদিন অপরাধীদের কেউ গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে ঘটনার দশদিন পর পুলিশের জালে পড়ল এক অভিযুক্ত।

```