Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

লকডাউনে ঘরবন্দি বৃদ্ধ, আবেদনে সাড়া দিয়ে বাড়ি গিয়ে পেনশনের টাকা পৌঁছে দিল ডাকবিভাগ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একে অসুস্থ। তায় লকডাউন চলছে। তাই পেনশনটা বাড়িতে দিয়ে যাওয়ার জন্য ডাকবিভাগকে অনুরোধ করেছিলেন সত্তরোর্দ্ধ বৃদ্ধ। সেই অনুরোধ রক্ষা করল ডাকবিভাগ। বাড়ি গিয়ে পেনশনের টাকা বৃদ্ধের হাতে পৌঁছে দিয়ে এলেন হুগলি ডাকঘরের পোস্টম্য

লকডাউনে ঘরবন্দি বৃদ্ধ, আবেদনে সাড়া দিয়ে বাড়ি গিয়ে পেনশনের টাকা পৌঁছে দিল ডাকবিভাগ

শেষ আপডেট: 3 April 2020 13:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একে অসুস্থ। তায় লকডাউন চলছে। তাই পেনশনটা বাড়িতে দিয়ে যাওয়ার জন্য ডাকবিভাগকে অনুরোধ করেছিলেন সত্তরোর্দ্ধ বৃদ্ধ। সেই অনুরোধ রক্ষা করল ডাকবিভাগ। বাড়ি গিয়ে পেনশনের টাকা বৃদ্ধের হাতে পৌঁছে দিয়ে এলেন হুগলি ডাকঘরের পোস্টম্যান। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডে বাড়ি পেনশনপ্রাপক রাধাগোবিন্দ চট্টোপাধ্যায়ের। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে শুধু তিনি আর তাঁর বৃদ্ধা স্ত্রী। প্রতি মাসের প্রথমে চেনা রিক্সায় করে যান পোস্ট অফিসে। পেনশন তুলে বাড়ি ফেরেন। কিন্তু এবার লকডাউন থাকায় বাড়ি থেকে পোস্টঅফিস পর্যন্ত যাওয়া একরকম অসাধ্য। তাই ডাক বিভাগকে অনুরোধ করেছিলেন যদি পেনশনের টাকাটা পৌঁছে দেওয়া হয় তাঁর বাড়িতে। শুক্রবার দুপুরে রাধাগোবিন্দবাবুর বাড়িতে এসে পেনশনের টাকা তাঁর হাতে তুলে দিলেন হুগলি ডাকঘরের পোষ্টম্যান অতনু চক্রবর্তী। পোষ্টাল বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন অতনুবাবু। বললেন ‘‘এটা আমাদের ডিউটি। এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনটি মন্ত্রে আমরা দীক্ষিত। দেশের হাত শক্ত করা, যে সংস্থায় কাজ করি তাকে রক্ষা করা, আর কর্মচারীদের স্বার্থে লড়াই করা। এই কাজ তো তারই মধ্যে পড়ে।’’ তাঁর আবেদনে যে এভাবে সাড়া দেবে ডাকবিভাগ ভাবতে পারেননি রাধাগোবিন্দবাবু। মাসের তিন তারিখেই পেনশনের টাকা হাতে পেয়ে ডাকবিভাগকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি।  

```