Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়া হাসপাতালের নার্সিং সুপার

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের রাজ্যে মৃত্যু এক করোনা যোদ্ধার। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়া হাসপাতালের নার্সিং সুপার। সব আশঙ্কা সরিয়ে প্রথম থেকেই নিজের কর্তব্য অবিচল ছিলেন প্রণীতা দাস(৫৯)। পুরো কোভিড পরিস্থিতি সামনের সারিতে দাঁড়িয়ে সা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়া হাসপাতালের নার্সিং সুপার

শেষ আপডেট: 1 October 2020 09:43

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের রাজ্যে মৃত্যু এক করোনা যোদ্ধার। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়া হাসপাতালের নার্সিং সুপার। সব আশঙ্কা সরিয়ে প্রথম থেকেই নিজের কর্তব্য অবিচল ছিলেন প্রণীতা দাস(৫৯)। পুরো কোভিড পরিস্থিতি সামনের সারিতে দাঁড়িয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। হাসপাতাল সূত্রে খবর গত শুক্রবার জ্বর সর্দি কাশি থাকায় ডিউটি শেষ করে বাড়ি চলে যান। তারপর আর ডিউটিতে আসেননি। বাগুইহাটির বাড়িতেই ছিলেন। জ্বর না কমায় মঙ্গলবার হাওড়া হাসপাতালে এসে কোভিড পরীক্ষা করান। বুধবার সকালে রিপোর্ট এলে দেখা যায় কোভিড পজেটিভ তিনি। উপসর্গ তীব্র হওয়ায় গতকাল বিকেলেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। তারপরেই নার্সিং সুপারের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের সবাইকে হোম কোয়ারইন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। করোনা রোগীদের পরিষেবা দিতে গিয়ে এর আগে হাওড়া হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। এমনকী হাওড়া হাসপাতালের সুপারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সুস্থ হয়ে কাজে ফিরতে পারলেও হেরে যেতে হল প্রণীতাদেবীকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়াত নার্সিং সুপারের হাই ব্লাডপ্রেশার ও হাই ব্লাডসুগার ছিল। নিয়মিত ওষুধ খেতে হত তাঁকে। করোনা পজেটিভ হওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর আসতেই শোকার্ত হয়ে পড়েন তাঁর সহকর্মীরা। হাসপাতালের নার্সিং অফিসে আজ প্রণীতাদেবীর স্মৃতিতে শোকসভা করেন তাঁর সহকর্মীরা। এর আগে করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে করোনার কাছে হেরে গিয়েছিলেন চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর গৌতম পট্টনায়ক। এবার মৃত্যু হল হাসপাতালের নার্সিং সুপারের।

```