Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাঁতরাগাছির ঝিলে এ বার ঢল নামল হরেক পাখির, তবে বিদেশি পরিযায়ী হাতেগোনা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফিরে এল পাখিরা। সাঁতরাগাছির ঝিলে এ বার  পাখির ভিড়। শনিবার পাখি গণনার পর জানা গেছে, সাড়ে চার হাজার পাখি এসেছে এ বছর। গত দু' বছরের তুলনায় যা অনেক অনেক বেশি। তবে বিদেশি পরিযায়ীর সংখ্যা হাতেগোনা বলে জানা গেছে। পরিবেশগত

সাঁতরাগাছির ঝিলে এ বার ঢল নামল হরেক পাখির, তবে বিদেশি পরিযায়ী হাতেগোনা

শেষ আপডেট: 20 January 2020 12:50

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফিরে এল পাখিরা। সাঁতরাগাছির ঝিলে এ বার  পাখির ভিড়। শনিবার পাখি গণনার পর জানা গেছে, সাড়ে চার হাজার পাখি এসেছে এ বছর। গত দু' বছরের তুলনায় যা অনেক অনেক বেশি। তবে বিদেশি পরিযায়ীর সংখ্যা হাতেগোনা বলে জানা গেছে। পরিবেশগত তারতম্যের কারণেই এমন ঘটনা বলে মনে করছেন পাখি বিশেষজ্ঞরা। প্রতি শীতেই সাঁতরাগাছির ঝিলে ঢল নামতো পাখির। হাওড়ার মানুষ তো বটেই, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বহু মানুষ এখানে আসতেন পাখি দেখার জন্য। পর্যবেক্ষণের জন্য পাখি বিশেষজ্ঞদেরও শীতের ঠিকানা হত সাঁতরাগাছির ঝিল। কিন্ত গত কয়েকবছর ধরে দ্রুত হারে কমছিল পাখির সংখ্যা। ২০১৪ সালে প্রায় সাড়ে সাত হাজার পাখির ঝাঁক নেমেছিল এখানে। এই পাখির দলে সামিল ছিল সুদূর সাইবেরিয়া থেকে আসা পাখিও। ২০১৮ সালে এই সংখ্যাটা কমে দাঁড়ায় আটশোতে। পাখি বিশেষজ্ঞরা জানান, বিজ্ঞানসম্মত ভাবে ঝিল পরিষ্কার না করার ফলে দূষণ বাড়ছিল ঝিলের জলে। আর তারই জেরে কমতে থাকে শীতকালে পাখি আসাও। এরপরেই কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের উদ্যোগে শুরু হয় ঝিল সংস্কার। পাখিদের থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি চেষ্টা সফল হওয়ার ফল মেলে হাতেনাতে। গত বছর এসেছিল প্রায় তিন হাজার পাখি। আর এ বছর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় সাড়ে চার হাজারে। শনিবার প্রকৃতি সংসদের সদস্যরা পাখি গণনা করেন। ছিলেন পাখিপ্রেমীরা। দূরবীন বায়নাকুলার দিয়ে পাখি দেখতে ভিড় জমান অনেকেই। লেন্সবন্দি করেন পরিযায়ীর দলকে। তবে বিদেশি পাখি সেভাবে না আসায় কিছুটা হলেও হতাশ পাখিপ্রেমীরা। সংস্থার সম্পাদক সৌম্য রায় সোমবার জানান, পাখির সংখ্যা বেড়েছে এটা ঠিক। তবে বিদেশি পাখির সংখ্যা কিন্তু এখনও খুব কম। সাড়ে চার হাজারের মধ্যে চার হাজার চারশোটি পাখিই হল লেসার হুইসলিং ডাক, যা সরাল নামে পরিচিত। এই পাখিগুলো এ রাজ্যের নানা প্রান্ত থেকে সাঁতরাগাছির ঝিলে আসে। তিনি বলেন, “গারগেনি, পন্ড হেরন প্রজাতির যে পাখিগুলি এসেছে তার সংখ্যা এখনও হাতে গোনা।” তিনি জানান, খাবারের জন্য এখনও কিন্তু সাঁতরাগাছির ঝিল থেকে আশেপাশের এলাকায় বিভিন্ন জলাশয়ে উড়ে যাচ্ছে পাখির দল। অর্থাৎ খাবারের অভাব রয়েছে এখানে। এই ব্যাপারটাও ভেবে দেখার মতো। কারণ গ্লোবাল ওয়ার্মিং- সহ পরিবেশগত বিভিন্ন তারতম্যের কারণে সাইবেরিয়ান বার্ড ও বিদেশি একাধিক পরিযায়ীর দেখা সে ভাবে মেলেনি। তবে সাঁতরাগাছির ঝিলে এ বার পাখির ঢল দেখে রীতিমতো উচ্ছ্বসিত এলাকার মানুষ।

```