Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপ ঘোষ-অর্জুন সিং আসার আগেই দুর্গাপুরে বিজেপির সভায় ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দিলীপ ঘোষ-অর্জুন সিংয়ের উপস্থিতিতে সভা হওয়ার কথা ছিল দুর্গাপুরের পলাশডিহাতে। সেখানে বিজেপিতে যোগদানের কথা ছিল বেশ কয়েকজনের। তাঁদের মধ্যে যেমন রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা, তেমনই রয়েছেন এলাকার কিছু কয়লা ব্যবস

দিলীপ ঘোষ-অর্জুন সিং আসার আগেই দুর্গাপুরে বিজেপির সভায় ধুন্ধুমার

শেষ আপডেট: 21 December 2020 08:47

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দিলীপ ঘোষ-অর্জুন সিংয়ের উপস্থিতিতে সভা হওয়ার কথা ছিল দুর্গাপুরের পলাশডিহাতে। সেখানে বিজেপিতে যোগদানের কথা ছিল বেশ কয়েকজনের। তাঁদের মধ্যে যেমন রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা, তেমনই রয়েছেন এলাকার কিছু কয়লা ব্যবসায়ীও। আর সেই সভা ঘিরেই ধুন্ধুমার বাঁধল। মারধর, চেয়ার ছোড়াছুড়ি বাদ রইল না কিছুই। স্থানীয় কয়েকজন কয়লা ব্যবসায়ীর বিজেপিতে যোগদান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে সভা। বিজেপির কিছু কর্মী নেতা কর্মী দাবি করতে থাকেন এলাকার কয়লা মাফিয়াদের কিছুতেই বিজেপিতে যোগ দেওয়ানো যাবে না। এই নিয়ে সভামঞ্চেই শুরু হয় হয় বচসা। হাতাহাতি বেধে যায় দু’তরফের। চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। উপস্থিত নেতারা বারবার মাইকে কর্মীদের শান্ত হতে বলেন। তখনও অবশ্য এসে পৌঁছননি দিলীপ ঘোষ। বিজেপির স্থানীয় এক নেতা রাজু শ্যাম দাবি করতে থাকেন, এলাকার কয়লা মাফিয়াদের দলে ঢোকানো হচ্ছে। এটা কিছুতেই মেনে নেবেন না তাঁরা। তিনি বলতে থাকেন, ‘‘আমরা অনেকদিন ধরে দল করি। এই দলে কোনও কয়লা মাফিয়া আসুক, এটা মেনে নেব না।’’ বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই অবশ্য ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছেন, তিনি বলেন, ‘‘একটা বচসা হয়েছে শুনেছি। আমি খোঁজ নিয়ে দেখেছি। আমাদের পার্টি শৃঙ্খলাপরায়ণ। কেউ হয়তো ভুল বুজেছে। আমরা বসে ঠিকঠাক করে নেব। তৃণমূলের থেকে এই ঘটনা ঘটানো হয়েছে। সভা বানচাল করার জন্য ইন্ধন দিচ্ছে ওরা।’’ তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন আসানসোল-দুর্গাপুর ডেভলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস ব্যানার্জি। তিনি বলেন, ‘‘আমাদের দলের কোনও কর্মীর এ সব করার ফুরসত নেই। বিজেপি তো কয়লা মাফিয়াদের দলে ঢোকানোর জন্য একটা ওয়াশিং মেশিন কিনে রেখেছে। তাদের দিয়ে দল চালাবে।’’ একপ্রস্থ গন্ডগোলের পরে অবশ্য দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে সভা শুরু হয়।

```