চায়ের দোকান চালাতে চালাতে গানেই জীবন খোঁজেন চাকদহের বিপাশা
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ইচ্ছেগুলির ডানা মেলা হয়নি। গুরুর সামনে বসে তানপুরা ধরা হয়নি কখনও। নিত্য অভাবে সে সব যে ছিল বড়মাপের বিলাসিতা। তবে তারই মধ্যে নিজের মতো করে গানটাকে জীবনে জড়িয়ে রেখেছেন। একসময় স্টেশন চত্বর থেকে কিনে আনা চটিবইয়ের ভাঁজে ল
শেষ আপডেট: 6 August 2020 06:45
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ইচ্ছেগুলির ডানা মেলা হয়নি। গুরুর সামনে বসে তানপুরা ধরা হয়নি কখনও। নিত্য অভাবে সে সব যে ছিল বড়মাপের বিলাসিতা। তবে তারই মধ্যে নিজের মতো করে গানটাকে জীবনে জড়িয়ে রেখেছেন। একসময় স্টেশন চত্বর থেকে কিনে আনা চটিবইয়ের ভাঁজে লুকিয়ে থাকা গানের কথা পথ দেখিয়েছে। সঙ্গত করেছে কখনও রেডিওয় কখনও মাইকে ভেসে আসা সুর। কৈশোর-যৌবন পার করে এখন সংসারের গিন্নি চাকদহের বিপাশা দাস।

সংসার চলে বাড়ির কাছেই ছোট্ট একফালি চায়ের দোকান চালিয়ে। তারমধ্যেই চলে গলায় সুর বাঁচিয়ে রাখার লড়াই। শ্রাবণ সন্ধ্যায় চায়ের ভাঁড়ে চুমুক দেওয়ার সময় বিপাশার গান শুনে কখনও সখনও চমকে ওঠেন কোনও সমজদার শ্রোতা। এটুকুই প্রাপ্তি বিপাশার।
https://www.youtube.com/watch?v=Aain3y7dJQU