Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাস্তায় ছড়িয়ে বান্ডিল বান্ডিল নোট, কুড়িয়ে এনে করোনা আতঙ্ক রায়গঞ্জে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোরবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হতেই বাসিন্দারা দেখলেন থরে থরে টাকা। আর তা দেখেই ছোঁ মেরে টাকার বান্ডিল তুলে সোজা পকেটে ঢোকালেন যে যাঁর মতো। কিন্তু তারপরেই ফিরল হুঁশ। এত টাকার নোট কে ছড়িয়ে দিয়ে গেল রাস্তায়!

রাস্তায় ছড়িয়ে বান্ডিল বান্ডিল নোট, কুড়িয়ে এনে করোনা আতঙ্ক রায়গঞ্জে

শেষ আপডেট: 12 May 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোরবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হতেই বাসিন্দারা দেখলেন থরে থরে টাকা। আর তা দেখেই ছোঁ মেরে টাকার বান্ডিল তুলে সোজা পকেটে ঢোকালেন যে যাঁর মতো। কিন্তু তারপরেই ফিরল হুঁশ। এত টাকার নোট কে ছড়িয়ে দিয়ে গেল রাস্তায়! আর কেনই বা! অন্য কোনও মতলব নেই তো? টাকা থেকে করোনা হবে না তো! এমনই আশঙ্কায় আতঙ্ক ছড়াল রায়গঞ্জের বন্দর এলাকায়। শুনে গল্প মনে হলেও মঙ্গলবার সকালে এমনটাই ঘটেছে রায়গঞ্জের বন্দর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ছ'টা নাগাদ কুমারডাঙির দিক থেকে মোটরবাইকে চেপে দু’জন রায়গঞ্জ শহরের দিকে আসছিলেন। বন্দর পোস্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ওই বাইক আরোহীরা টাকা ছড়াতে ছড়াতে যান বলে অভিযোগ। দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পেছন থেকে চিৎকার করে ডাকাডাকি করলেও ওই মোটরবাইক আরোহীরা তাতে কর্ণপাত না করে সোজা গন্তব্যের দিকে চলে যায় বলে অভিযোগ। এদিকে রাস্তায় গুচ্ছ গুচ্ছ নোটের বান্ডিল ছড়িয়ে পড়ে থাকতে দেখে প্রথমে হতভম্ভ হয়ে পড়লেও পরে সেই নোট পকেটে ঢোকাকে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। লকডাউনের বাজারে একে কাজ নেই, তাই আয় বন্ধ অনেকেরই। তাই রাস্তায় টাকার বান্ডিল পড়ে থাকতে দেখে লোভ সম্বরণ করতে পারেননি অনেকেই। কিন্তু তারপরেই ছড়ায় আতঙ্ক। কুঢ়িয়ে পাওয়া নোট থেকে করোনা হবে নাতো! খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। যাঁরা যাঁরা রাস্তা থেকে নোট কুড়িয়ে পকেটে ঢুকিয়েছে, তাঁদের চিহ্নিত করে। ওই টাকা সংগ্রহকারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় বলে স্থানীয়রা জানান। তবে কারা এমন ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয়। কারও টাকা যদি হারিয়ে গিয়ে থাকে তবে থানায় নিশ্চই জানাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এখনও পর্যন্ত এমন কোনও অভিযোগ থানায় জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা। রাস্তার ধারের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই ঘটনার ছবি ধরা পড়েছে। তাও খতিয়ে দেখা হচ্ছে।

```