Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঘুড়ি ওড়ানো ঘিরে বচসা, বেধড়ক মার ১৩ বছরের কিশোর ও তার মাকে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা। তার জেরে মারামারিতে গুরুতর জখম হলেন মা ও ছেলে। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্

ঘুড়ি ওড়ানো ঘিরে বচসা, বেধড়ক মার ১৩ বছরের কিশোর ও তার মাকে

শেষ আপডেট: 15 January 2021 13:10

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা। তার জেরে মারামারিতে গুরুতর জখম হলেন মা ও ছেলে। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে বৃহষ্পতিবার বাড়ি পাশেই ঘুড়ি ওড়াচ্ছিল রোহিত গায়েন নামে ১৩ বছরের এক বালক। ঘুড়িটি আচমকা এক প্রতিবেশির বাগানের গাছে আটকে যায়। ঘুড়িটি আনতে যায় রোহিত। কিন্তু ঘুড়ি না দিয়ে প্রতিবেশীদের কয়েকজন তা ছিঁড়ে নষ্ট করে দেয়। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে বচসা বেঁধে যায়। সাময়িক ভাবে ঝগড়া বন্ধ হলেও শুক্রবার সকাল হতে আবার শুরু হয় বচসা। অভিযোগ নাবালক রোহিত গায়েনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে প্রতিবেশী বাদল, ফরো, রশিদ ও ফতেমা গায়েনরা। তাকে গাছে বেঁধে চড়, থাপ্পড় লাথি এমন কী বুকে মুখে ও চোখে কিল ঘুঁষি মারে। গুরুতর জখম হয় রোহিত। চিৎকার শুরু করে ওই নাবালক। নাবালকের কান্না শুনে তাকে উদ্ধার করতে দৌড়ে যান তাঁর মা রশিদা গায়েন। অভিযোগ সেই সময় নাবালককে ছেড়ে দিয়ে প্রতিবেশী চারজন রশিদাকে বেধড়ক মারধোর করে। এমনকি পরনের কাপড়ও ছিঁড়ে দেয়। অন্যান্য প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় মা ও ছেলে কে উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর জখম অবস্থায় মা ও ছেলে চিকিৎসাধীন রয়েছে। সাত সকালে এমন ঘটনায় পূর্ব শিবনগর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

```