Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিধায়কের বিরুদ্ধে কেন্দ্রের চাল বিলির অভিযোগ সাংসদ লকেটের, মানহানির মামলার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার বিধায়কের অফিসে কেন্দ্র সরকারের পাঠানো চাল মজুতের অভিযোগ তুলেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরজন্য লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রবিবার হুগলির সাংসদ লকেট

বিধায়কের বিরুদ্ধে কেন্দ্রের চাল বিলির অভিযোগ সাংসদ লকেটের, মানহানির মামলার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিধায়ক

শেষ আপডেট: 27 April 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার বিধায়কের অফিসে কেন্দ্র সরকারের পাঠানো চাল মজুতের অভিযোগ তুলেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরজন্য লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রবিবার হুগলির সাংসদ লকেট অভিযোগ করেন, চুঁচুড়ার বিধায়কের অফিসে রেশনের চাল মজুত করা আছে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরীবদের জন্য যে চাল বরাদ্দ করেছেন তা মজুত করেছেন বিধায়ক। তা বিলিও করা হচ্ছে। তার কিছু ছবিও এসেছে আমার কাছে। কাছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, রেশনের চাল বিলি করা যাবে না। কেউ ত্রাণ বিলি করতে চাইলে নিজেদের ক্ষমতায় দিতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর দেওয়া গরীবদের চাল নিজেদের বলে কেন চালাচ্ছেন বিধায়ক।’’ রাজ্য রেশনে যে চাল দিচ্ছে তা পচা ও পোকা ধরা বলেও অভিযোগ করেন সাংসদ। তিনি বলেন, ‘‘আগে তো বলছিল কেন্দ্রের চাল নাকি আসেইনি। এখন কেন্দ্রের পাঠানো ভালো চাল চুরি করা হচ্ছে। কারণ রাজ্যের চাল পোকায় ধরা।’’ এরপরেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন। তিনি বলেন, ‘‘এটা রাজনীতি করার সময় নয়। লকডাউনে হাজার হাজার মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তৃণমূল। চাল-ডাল-আলু পার্টি অফিসেই মজুত করা থাকে। নিজেদের পয়সায় সেই সামগ্রী কেনা হয়েছে। ক্ষমতা থাকলে লকেট প্রমাণ করুন আমরা কেন্দ্রের চাল চুরি করে বিলি করছি। না হলে আদালত খুললেই তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’’ প্রধানমন্ত্রী অন্ন যোজনার চাল গ্রহণ না করা এবং রাজ্যের রেশন বণ্টন নিয়ে কম চাপানউতোর হয়নি রাজ্যে। রাজ্যপাল জগদীপ ধনকড় সরাসরি অভিযোগ করেন রেশনে দুর্নীতি হচ্ছে। রাজ্যের সাংবিধানিক প্রধান এও বলেন, এখনই এই অনিয়ম ঠেকানো না গেলে অতীতের সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে যাবে। এফসিআইয়ের গুদামে কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য পড়ে থাকলেও রাজ্য তা নিচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এরপর সপ্তাহ দুয়েক আগে রাজ্যপাল টুইট করে জানান, রাজ্য সরকার চাল নিতে রাজি হয়েছে। এবার সেই চাল দলীয় অফিসে মজুত করে পার্টির নামে বিলি করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

```