Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খুনের ঘটনায় সাক্ষী দেওয়ায় চাকদহে যুবকের বাড়িতে চড়াও হয়ে মাকে মারধর

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: গভীর রাতে ছেলের খোঁজ করতে এসে তাঁকে না পেয়ে, মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাকদহ থানার কেবিএম এলাকায়। সোমবার গভীর রাতে ক

খুনের ঘটনায় সাক্ষী দেওয়ায় চাকদহে যুবকের বাড়িতে চড়াও হয়ে মাকে মারধর

শেষ আপডেট: 4 November 2020 07:03

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: গভীর রাতে ছেলের খোঁজ করতে এসে তাঁকে না পেয়ে, মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাকদহ থানার কেবিএম এলাকায়। সোমবার গভীর রাতে কেবিএম এলাকায় ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। যে যুবকের খোঁজে তারা এসেছিল, তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর মাকে হেনস্থা করে। ঘরের দরজা-জানালা সমস্ত ভাঙচুর করে ওই দুষ্কৃতীরা। ওই মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহিতা মহিলা। তার ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি চাকদহের কেবিএম-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেইসময় মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা শান্তনু শীল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে স্থানীয় দুষ্কৃতীরা। সেই খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন শুভঙ্কর দাস নামে কেবিএম এলাকার বাসিন্দা এক যুবক। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলেও, সাক্ষী হিসেবে যেহেতু শুভঙ্কর দাসের নাম ছিল তাই মূল অভিযুক্তের সাগরেদদের রোষের মুখে পড়েন ওই যুবক। শুভঙ্করের মা মলিনা দাস অভিযোগ করেন, এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা। আদালতে সাক্ষী দিতে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে। এই একই উদ্দেশে মঙ্গলবার রাতে চড়াও হয়েছিল তারা। তিনি বলেন, ‘‘সোমবার গভীর রাতে ওই দুষ্কৃতীরা সশস্ত্র অবস্থায় হানা দেয়। ঘরের দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে আমার ছেলের খোঁজ করে। তাঁকে না পেয়ে আমাকে খাট থেকে টেনে মাটিতে ফেলে দেয়। এরপর মাথায় রিভলবার ঠেকিয়ে বলে ছেলে যদি সাক্ষী দিতে যায় তবে আমাদের দুজনকেই খুন করা হবে।’’ প্রতিবেশীদের তৎপরতায় রাতেই চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও জেলে। তার সাগরেদরাই এই হুমকি দিচ্ছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

```